শনি-শুক্রের ডাবল ডোজে টেনশনের পারদ চড়বে ৩ রাশির! ষড়াষ্টক যোগে কেরিয়ার টলমল হবে কাদের?
নিজস্ব সংবাদদাতা
৩১ আগস্ট ২০২৬ ১৮ : ০৭
শেয়ার করুন
1
7
আগামী ২ সেপ্টেম্বর শনি এবং শুক্র মিলে তৈরি করবে ষড়াষ্টক যোগ। শনি প্রবেশ করবে তুলা রাশিতে, অন্যদিকে মীনে রয়েছে শনি। তাদের এই অবস্থানের কারণে তৈরি হবে এই ভয়ঙ্কর যোগ। জেনে নিন এর ফলে কোন কোন রাশির বিপদ বাড়বে। ছবি- সংগৃহীত
2
7
মেষ: সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে এই রাশির জাতকদের। কর্মক্ষেত্রে হঠাৎ চাপ বৃদ্ধি পাবে। সিনিয়র বা কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েন পর্যন্ত হতে পারে।ছবি- সংগৃহীত
3
7
অফিসে তর্ক এড়ান। হঠাৎ চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়াই ভাল। ঋণ বা বড় বিনিয়োগের অতিরিক্ত ঝুঁকি নেবেন না। সম্পর্কেও জেদ কমাতে হবে।ছবি- সংগৃহীত
4
7
কন্যা: অর্থ ও ব্যক্তিগত সম্পর্ক, দুই জায়গাতেই সতর্কতা প্রয়োজন। খরচ বাড়তে পারে, আবার কারও কথায় বিশ্বাস করে আর্থিক সিদ্ধান্ত নিলে সমস্যা হতে পারে। ছবি- সংগৃহীত
5
7
বিশেষ করে প্রেমের সম্পর্ক বা দাম্পত্যে পুরনো সমস্যা ফের সামনে আসতে পারে। তবে ২ সেপ্টেম্বরই শুক্র তুলায় যাওয়ার ফলে পরিস্থিতির একটি ইতিবাচক দিকও থাকবে।ছবি- সংগৃহীত
6
7
তুলা: শুক্রের নিজের রাশিতে প্রবেশের ফলে তুলা জাতকদের আকর্ষণ, আত্মবিশ্বাস ও সামাজিক গ্রহণযোগ্যতা বাড়তে পারে। কিন্তু শনি-শুক্রের টানাপোড়েনের কারণে কেরিয়ার বনাম ব্যক্তিগত জীবনের ভারসাম্য বড় বিষয় হয়ে উঠতে পারে।ছবি- সংগৃহীত
7
7
কাজের চাপের কারণে সম্পর্ককে সময় না দেওয়া, অথবা সম্পর্কের কারণে পেশাগত সিদ্ধান্তে প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। শুক্র ২ সেপ্টেম্বর তুলায় প্রবেশ করছে, এই কারণে তুলার জন্য এই সময়টি একেবারে নেতিবাচক নয়। কিন্তু সতর্ক থাকা প্রয়োজন।ছবি- সংগৃহীত