দূরপাল্লার হোক বা কাছের, যে কোনও দূরত্ব পাড়ি দিতে যাত্রীদের অন্যতম ভরসা শিয়ালদহ স্টেশন। দৈনিক লক্ষাধিক যাত্রীদের তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ করে ভারতীয় রেল।
2
9
অনেক সময় ট্রেন দেরির ফলে যাত্রীদের স্টেশনে অপেক্ষা করতে হয়। কিন্তু সঙ্গে অনেক ব্যাগ থাকায় তাঁরা গুরুত্বপূর্ণ কাজ সারতে পারেন না।
3
9
সুরক্ষার কারণে ব্যাগ ছেড়ে শৌচাগারে যাওয়াও যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। সেই সমস্যার সমাধানে এগিয়ে এল ভারতীয় রেল। শিয়ালদহ স্টেশনে চালু করা হল বিশেষ পরিষেবা।
4
9
রবিবার থেকে শিয়ালদহ স্টেশনে চালু করা হয়েছে স্মার্ট লাগেজ লকার। স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে লাগেজ রাখার ডিজিটাল লকার রাখা হয়েছে। রেলের তরফে সেই ভিডিও শেয়ার করা হয়েছে।
5
9
কীভাবে কাজ করে এই ব্যবস্থা? তা বিস্তারিত ভাবে জানানো হয়েছে রেলের তরফ থেকে। লাগেজ জমা রাখা এবং নেওয়া দুই রকম ব্যবস্থাই আছে।