ডিসেম্বরে রাহু-কেতু থেকে শনি-গুরু, চার গ্রহের মহাগোচর, অর্থভাগ্য খুলবে পাঁচ রাশির
নিজস্ব সংবাদদাতা
২১ নভেম্বর ২০২৬ ০৮ : ৪০
শেয়ার করুন
1
8
২০২৬ সালের ডিসেম্বর মাসজুড়ে একাধিক গ্রহের অবস্থান ও গতির পরিবর্তন ঘটবে। রাহু-কেতুর রাশি পরিবর্তন থেকে শুরু করে শনির মার্গী দশা, বৃহস্পতির বক্রী চলন এবং সূর্যের রাশি পরিবর্তন—সব মিলিয়ে ডিসেম্বর মাসে চারটি বড় গ্রহের গোচর হতে চলেছে।
2
8
১৩ ডিসেম্বর সিংহ রাশিতে বক্রী হবে দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষা, বিবাহ, অর্থ এবং সন্তানের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। ফলে এই ক্ষেত্রগুলিতে কিছু পরিবর্তন আসতে পারে।
3
8
১৬ ডিসেম্বর বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করবে সূর্য। এই দিনটিকে ধনু সংক্রান্তি বলা হয়। জ্যোতিষ মতে, সূর্য আত্মবিশ্বাস, সম্মান, পদমর্যাদা ও প্রতিষ্ঠার প্রতীক। সূর্যের এই গোচরে কর্মক্ষেত্র এবং সরকারি কাজের ক্ষেত্রে নানা পরিবর্তন আসতে পারে।ডিসেম্বরে ভাগ্য খুলতে পারে কোন পাঁচ রাশির?
4
8
মেষ: কর্মজীবনে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ আসতে পারে। চাকরিতে উন্নতি এবং ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতিরও উন্নতি হতে পারে।
5
8
বৃষ: এই সময় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন জাতকরা। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার পুরনো পরিকল্পনা থেকেও সুফল মিলতে পারে।
6
8
মিথুন: চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধির পথও খুলতে পারে।
7
8
সিংহ: বৃহস্পতির বক্রী চলন এবং সূর্যের রাশি পরিবর্তনের প্রভাবে এই রাশির জাতকদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ মিলতে পারে। আর্থিক উন্নতির সম্ভাবনাও রয়েছে।
8
8
মকর: রাহুর রাশি পরিবর্তন এই রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভ এবং আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। পুরনো আটকে থাকা কাজেও সাফল্য মিলতে পারে।