ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান। শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে তা বর্তমানে পরিণত হয়েছে নিম্নচাপে। কিন্তু তারপরেও বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গ। শনিবার এবং রবিবার টানা বৃষ্টি জেলায় জেলায়।
2
8
ভারতীয় মৌসম ভবনের (IMD) বুলেটিন অনুযায়ী, ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় আকভান ওড়িশার দক্ষিণ উপকূল থেকে ধীরে ধীরে উত্তর দিকে এগোচ্ছে।শুক্রবার রাত ১১.৩০টার আপডেট অনুযায়ী মধ্য ওড়িশার উপর নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে আকভান।
3
8
তবে শনিবার সকাল থেকে দাপট কিছুটা কমলেও টানা বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ রাজ্যজুড়ে কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা।
4
8
এই নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্তে অর্থাৎ আগামী দুদিন দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। সাত জেলার তালিকায় রয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হাওড়া।
5
8
শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6
8
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
7
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে বৃষ্টি হলেও রবিবার থেকে রাজ্যে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। সোমবার থেকে রাজ্যের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের রেশ কাটলে উত্তুরে হাওয়ার প্রভাবে শীত পড়ার সম্ভাবনা বঙ্গে।
8
8
বৃষ্টির জেরে একলাফে অনেকটা নেমেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। শনিবারও দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। আজ সারাদিনই কলকাতার আকাশ মেঘলা থাকবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস।