রাজ্যের বেকার যুবক-যুবতীদের চাকরির খোঁজার জন্য গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড। সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে, চাকরির মেলা সংক্রান্ত তথ্য জানতে এবং রাজ্য সরকারের বিভিন্ন কর্মসংস্থানমূলক প্রকল্পের সুবিধা পেতে এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2
10
অনেকেই জানেন না যে এই কার্ড কীভাবে তৈরি করতে হয়। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের পোর্টালে নতুন করে নাম নথিভুক্ত করার আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। যাঁরা এখনও এই কার্ড তৈরি করেননি, তাঁদের জন্য রইল আবেদন পদ্ধতি থেকে প্রয়োজনীয় নথির বিস্তারিত তথ্য।
3
10
কারা আবেদন করতে পারবেন? আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অষ্টম শ্রেণি উত্তীর্ণ বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে চাকরিপ্রার্থী হিসেবে নাম নথিভুক্ত করার সুযোগ রয়েছে। আবেদন করার জন্য সচল মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকা জরুরি।
4
10
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জন্য বাড়িতে বসেই অনলাইনে আবেদন করা যায়। আবেদনকারীদের প্রথমে রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।এর পরে ‘নিউ এনরোলমেন্ট’ বা ‘এনরোল জবসিকার’ অপশনটি বেছে নিন।
5
10
এরপরেই নিজের নাম, জন্মতারিখ, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন। ছবি, সিভি এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন। সব তথ্য ভাল করে যাচাই করে আবেদন জমা দিন।
6
10
অনলাইনে আবেদন জমা দেওয়ার পর আবেদনকারীর কাছে একটি অস্থায়ী নথিভুক্তকরণ নম্বর বা রেজিস্ট্রেশন স্লিপ আসবে। সেটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন, পরে কাজে লাগবে।
7
10
আবেদন করার জন্য সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নিজের স্বাক্ষরের স্ক্যান কপি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম শংসাপত্র, আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড, সমস্ত পরীক্ষার মার্কশিট ও শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র প্রয়োজন।
8
10
এছাড়াও, আপডেটেড বায়োডাটা বা সিভি, জাতি শংসাপত্র (যাঁদের ক্ষেত্রে প্রযোজ্য), শারীরিক প্রতিবন্ধকতার শংসাপত্র (যাঁদের ক্ষেত্রে প্রযোজ্য) প্রয়োজন। সরকারি পোর্টালের নির্দেশিকা অনুযায়ী, নথির ডিজিটাল কপি আপলোডের জন্য নির্দিষ্ট ফাইলের আকার ও ফরম্যাট মেনে চলতে হবে।
9
10
অনলাইনে আবেদন জমা দেওয়ার পর প্রয়োজনীয় নথি যাচাই করাতে হবে। আবেদন করার ৬০ দিনের মধ্যে অস্থায়ী রেজিস্ট্রেশন স্লিপ, প্রয়োজনীয় নথির আসল এবং জেরক্স কপি নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেতে হবে। নথি যাচাই সফল হলে চূড়ান্ত রেজিস্ট্রশেন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং কার্ডের নম্বর পাওয়া যাবে।
10
10
রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সরকারি ও বেসরকারি চাকরির সঠিক খোঁজ পেতে এবং সরকারের ‘যুবশ্রী’ প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে আর্থিক ভাতা পেতে এই কার্ড থাকা বাধ্যতামূলক।