উৎসবের মরশুম শেষের মুখেও সুখবর সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের জন্য।
2
5
চুক্তির ভিত্তিতে তৃণমূল সরকারের আমলে এই সিভিল ডিফেন্স ভলেন্টিয়াদের নিয়োগ করা হয়েছিল। তবে, সেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন। তবে তার আগেই এই চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা করা হল রাজ্য সরকারের তরফ থেকে।
3
5
দৈনিক মজুরি বাড়ল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের। জানা গিয়েছে, এবার সিভিল ডিফেন্স ভলেন্টিয়াদের দৈনিক ভাতা বাড়ানো হয়েছে ৬৭ টাকা করে। সরকারের প্রস্তাবে অনুমোদন দিল রাজ্যের অর্থ দপ্তর।
4
5
আগে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের দৈনিক ভাতা ছিল ৭৫৮ টাকা। তবে ৬৭ টাকা বাড়ানোর পর এবার তাদের নতুন দৈনিক ভাতা দাড়িয়েছে ৮২৫ টাকা।
5
5
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের মাসিক ভাতা বাড়ানো হয়েছে ২০০০ টাকা। যদিও এর আগেই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, তাদের ২০০০ টাকা করে ভাতা বাড়ানো হবে। আর এবার সেই দৈনিক ভাতা বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্যের অর্থ দপ্তর।