পাকা ধান জলে ভিজে ভারী হয়ে জমিতে শুয়ে পড়েছে।আবার কাটা ধান জমিতেই পরে জলে ভিজে গেছে। আবহাওয়ার দ্রুত উন্নতি না হলে ব্যাপক ক্ষতির মুখে পরতে হবে চাষিদের।
3
9
চাষিদের আশঙ্কা, যে জমিতে কাটা ধান পরে রয়েছে সেই ধানে কল বেরিয়ে যাবে। আর কয়েকটা দিন সময় পেলে অধিকাংশ ধান কেটে গোলায় ভরে ফেলতে পারতেন চাষিরা। নিম্নচাপের বৃষ্টিতে জমিতে জল দাঁড়িয়ে ধান কাটাও পিছিয়ে গেল। সঙ্গে আলু চাষ।
4
9
হুগলিতে আমন ধান তোলার আগে আলু বসানো শুরু হয়। বেশ কিছু ধানের জমিতেও আলু বসে। এই বৃষ্টির ফলে মাটি ভিজে থাকায় এখনই আলু বসানো যাবে না।
5
9
রোদ ওঠার পর মাটি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই পিছিয়ে যাবে আলু চাষ। জমিতে জল জমে থাকায় সবজি চাষেও ক্ষতির আশঙ্কা রয়েছে।
6
9
হুগলি জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলায় আমন ধান চাষ হয়েছে মোট ১ লক্ষ ৮৭ হাজার হেক্টর জমিতে।টানা দু’দিন বৃষ্টিতে জমিতে জল দাঁড়িয়ে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।
7
9
জেলায় সরকারি হিসাব অনুযায়ী, ১২ শতাংশ জমির ধান কাটা হয়েছে। এর মধ্যে রোদ উঠলে ক্ষতির সম্ভবনা কমবে। ধান কেটে তোলার পর ক্ষয় ক্ষতির হিসাব পাওয়া যাবে। ধান ছাড়া সবজি চাষের জমিতে জল দাঁড়িয়ে থাকলে গোড়া পচে ক্ষতি হতে পারে।
8
9
জেলা উদ্যান পালন দপ্তরের এক আধিকারিক জানান,বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজের বীজতলায় জল জমে থাকলে সেই জল বের করে দিতে হবে। বৃষ্টি কমলে ছত্রাকনাশক স্প্রে করতে হবে।
9
9
ইতিমধ্যেই কৃষি বিশেষজ্ঞ দল জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে খবর সংগ্রহ করছে। জেলা পর্যায়ে কৃষি দপ্তরের আলোচনা চলছে।