সত্যজিৎ-মৃণাল-ঋত্বিক, তিন পরিচালকের ছবিতেই দাপট! জন্মদিনে অজানা কালী-কথা
নিজস্ব সংবাদদাতা
২০ নভেম্বর ২০২৬ ১৭ : ২৮
শেয়ার করুন
1
7
১৯২১ সালের এই তারিখে অর্থাৎ ২০ নভেম্বর জন্ম বিখ্যাত অভিনেতা কালী ব্যানার্জির। কলকাতাতেই জন্ম। লেক মার্কেট অঞ্চলেই কেটেছে ছোট থেকেই ফুটবল, লাঠি খেলা, ছোরা খেলায় পারদর্শী ছিলেন।
2
7
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ারফোর্সে নাম লিখিয়ে বাড়িতে কিছু না বলে পঞ্জাবে ট্রেনিং নিতে চলে গিয়েছিলেন। খবর পেয়ে তাঁর বাবা-মা ফিরিয়ে আনেন তাঁকে। এরপর দিল্লির ওয়ারলেস হেডকোয়াটার্সে চাকরি করেছেন। সে পাট চুকলে কলকাতার আমেরিকান সেনা হাসপাতালে দো-ভাষীর কাজ-ও করেছেন।
3
7
এরপরেই প্রথমে মঞ্চে, তারপর ছবির জগতে তাঁর প্রবেশ। কেরিয়ারের শুরু থেকেই প্রান্তিক মানুষের চরিত্রে অভিনয় করে জনতামহলে দারুণ পরিচিত হয়ে ওঠেন তিনি। মঞ্চ ও পর্দা -দু'টি জায়গাতেই দাপিয়ে বেড়িয়েছেন কালী ব্যানার্জি।
4
7
মৃণাল সেনের 'নীল আকাশের নীচে' ছবিতে এক চিনা ফেরিওয়ালার ভূমিকায় কালী ব্যানার্জির অভিনয় দেখে কেঁদে ফেলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।
5
7
দেবী চৌধুরাণীতে ভিলেন শ্বশুর হরবল্লভ হিসেবে দর্শকমহলের ঘৃণা কুড়িয়েছেন যেমন, তেমনই অঞ্জন চৌধুরীর একর পর এক ছবিতে চরম অসহায় অথচ দৃঢ় ব্যক্তিত্বের শ্বশুর হিসেবে ফেলিয়েছেন চোখের জল।
6
7
কালী ব্যানার্জি-ই একমাত্র অভিনেতা যিনি সত্যজিৎ রায়, মৃনাল সেন এবং ঋত্বিক ঘটকের পরিচালনায় অভিনয় করেছেন।
7
7
আজকের দিনে দাঁড়িয়ে বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের কথা উঠলে বহু নক্ষত্রের নাম আলোচনায় আসে। সেই তালিকায় কালী ব্যানার্জির নামও সমান গুরুত্বের দাবি রাখে। কারণ, তিনি শুধু চরিত্রাভিনেতা ছিলেন না, ছিলেন চরিত্রকে জীবন্ত করে তোলার এক অসাধারণ কারিগর।