রবিরার রাত থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির দাপট চলেছে একটানা। সোমবার সারাদিন রাজ্যজুড়ে একই ছবি। ব্যাপক বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়েছে জনজীবন।
2
9
মঙ্গলবারও বৃষ্টির দাপট অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ দফায় দফায় বৃষ্টি হতে পারে।
3
9
হাওয়া অফিস জানিয়েছে, কোথাও হালকা, কোথাও মাঝারি এবং কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে।
4
9
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে হওয়ার সম্ভাবনা নিম্নচাপটির।
5
9
মঙ্গলে কলকাতার পূর্বাভাস কী? হাওয়া অফিস জানিয়েছে, এদিনও একটানা বৃষ্টিতে দুর্ভোগের মুখে পড়তে পারে শহর কলকাতা। শহরের আকাশ এদিন মেঘলা থাকবে, এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে সারাদিন।
6
9
দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
7
9
অন্যদিকে বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতেও ভারী বর্ষণের অতিরিক্ত সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
8
9
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
9
9
আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।