অবসরের পরে নিয়মিত আয়ের চিন্তা রয়েছে? কিংবা ঝুঁকি কমিয়ে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা পেতে চান? সে ক্ষেত্রে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম হতে পারে একটি বিকল্প।
2
12
কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে এই স্কিমে এককালীন টাকা জমা রেখে প্রতি মাসে সুদ পাওয়ার সুযোগ রয়েছে। বর্তমানে এই প্রকল্পে বার্ষিক সুদের হার ৭.৪ শতাংশ। বিনিয়োগের মেয়াদ পাঁচ বছর।
3
12
এই প্রকল্পে সুদের হার ৭.৪ শতাংশ ধরে হিসাব করলে ১ লক্ষ টাকা জমা রাখলে প্রতি মাসে প্রায় ৬১৭ টাকা সুদ পাওয়া যায়। ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে মাসিক সুদ হবে প্রায় ৩,০৮৩ টাকা।
4
12
অন্যদিকে, একক অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা জমা রাখলে মাসে প্রায় ৫,৫৫০ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা জমা রাখলে মাসে ৯,২৫০ টাকা সুদ পাওয়া সম্ভব। এই হিসাব বার্ষিক ৭.৪ শতাংশ সুদের হার অপরিবর্তিত থাকার ভিত্তিতে করা হয়েছে।
5
12
ভারতের প্রাপ্তবয়স্ক নাগরিকরা পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। অভিভাবক নাবালকের নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
6
12
১০ বছর বা তার বেশি বয়সি নাবালকও নিয়ম অনুযায়ী নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারে। একক অ্যাকাউন্টের পাশাপাশি যৌথ অ্যাকাউন্ট খোলার সুবিধাও রয়েছে।
7
12
যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনজন অংশ নিতে পারেন। নাবালক প্রাপ্তবয়স্ক হলে নতুন অ্যাকাউন্ট খোলার ফর্ম এবং প্রয়োজনীয় কেওয়াইসি নথি জমা দিয়ে অ্যাকাউন্টের ধরন পরিবর্তন করতে হবে।
8
12
মাত্র ১,০০০ টাকা দিয়ে এই প্রকল্পে বিনিয়োগ শুরু করা যায়। এরপর ১,০০০ টাকার গুণিতকে টাকা জমা রাখা যায়।
9
12
একক অ্যাকাউন্টে সর্বোচ্চ বিনিয়োগের সীমা ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা। তবে একজনের একাধিক অ্যাকাউন্ট থাকলেও নির্ধারিত সামগ্রিক বিনিয়োগসীমা মানতে হবে।
10
12
এই প্রকল্পের মেয়াদ পাঁচ বছর। অ্যাকাউন্ট খোলার এক বছরের আগে টাকা তোলা যায় না। এক বছর পূর্ণ হওয়ার পর এবং তিন বছর পূর্ণ হওয়ার আগে অ্যাকাউন্ট বন্ধ করলে জমার ২ শতাংশ কেটে নেওয়া হয়।
11
12
তিন বছর পূর্ণ হওয়ার পর, কিন্তু পাঁচ বছর শেষ হওয়ার আগে বন্ধ করলে ১ শতাংশ কেটে নেওয়া হয়। পাঁচ বছর পূর্ণ হলে মূল টাকা ফেরত পাওয়া যায়। এই প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ানোর ব্যবস্থা নেই।
12
12
অবসরের পরে নিয়মিত আয়ের জন্য POMIS বিবেচনা করা যেতে পারে। তবে বিনিয়োগের আগে পোস্ট অফিসে বর্তমান সুদের হার, নিয়ম এবং করসংক্রান্ত বিষয়গুলি যাচাই করে নেওয়া জরুরি।