অক্টোবর মাস জুড়েই উৎসবের আবহ। দশেরার পর এবার করবা চৌথ উপলক্ষে রাজ্যের রাজ্যে উৎসবের আমেজ। আজ বিভিন্ন রাজ্যে ধুমধাম করে পালিত হবে করবা চৌথ।
2
6
এবছর করবা চৌথ উপলক্ষে একাধিক রাজ্যে ছুটির ঘোষণা করেছে সরকার। বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর। এমনকী মহিলাদের জন্যেও রয়েছে বিরাট ঘোষণা।
3
6
হিমাচল প্রদেশ সরকার এবার করবা চৌথ উপলক্ষে রাজ্যজুড়ে পূর্ণাঙ্গ সরকারি ছুটি ঘোষণা করেছে। অতীতে এই রাজ্যে শুধুমাত্র মহিলা কর্মচারীদের জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছিল।
4
6
চলতি বছরে করবা চৌথ উপলক্ষে এবার পুরুষ কর্মচারীরাও এই ছুটির আওতাভুক্ত। ২৯ অক্টোবর করবা চৌথে রাজ্যের স্কুল, কলেজ ও সমস্ত সরকারি অফিস বন্ধ রয়েছে।
5
6
অন্যদিকে উত্তরাখণ্ড সরকারের তরফেও এবছর করবা চৌথ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। গত মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ছুটির ঘোষণা করেছেন।
6
6
তবে উত্তরাখণ্ড সরকার করবা চৌথ উপলক্ষে শুধুমাত্র মহিলা কর্মচারীদের ছুটির ঘোষণা করেছে। পুরুষ কর্মচারীদের ছুটি দেওয়া হয়নি। রাজ্যের সব দপ্তরে স্বাভাবিক কাজকর্ম চলবে।