শনি মঙ্গল নয়, এবার বক্রী ইউরেনাসের প্রভাবে বড় পরিবর্তন, কেরিয়ার থেকে সম্পর্ক ওলটপালট হতে চলেছে কোন কোন রাশির জীবন?
নিজস্ব সংবাদদাতা
৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ : ৪৪
শেয়ার করুন
1
9
জ্যোতিষশাস্ত্রে ইউরেনাসকে আকস্মিক পরিবর্তন, স্বাধীন চিন্তা, নতুনত্ব এবং পুরনো কাঠামো ভেঙে নতুন পথে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে দেখা হয়। এবার মিথুন রাশিতে ইউরেনাসের বক্রী গতি শুরু হতে চলেছে।
2
9
১০ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে এই বক্রী গতি চলবে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জ্যোতিষীয় ব্যাখ্যা অনুযায়ী, এই সময় বিশেষ করে চার রাশির মানুষের জীবনে এমন কিছু উপলব্ধি আসতে পারে, যা দীর্ঘদিন ধরে চলে আসা মানসিক অভ্যাস বা চিন্তার ধরন বদলে দিতে পারে। এতদিন যে বিশ্বাস বা ধারণাকে অবিচল সত্য বলে মনে হয়েছিল, সেটি নিয়েই নতুন করে প্রশ্ন উঠতে পারে।
3
9
মিথুন: অনেকক্ষেত্রে মনে হতে পারে, একই পরিশ্রম করেও অন্য কেউ অনেক বেশি সুযোগ পাচ্ছে৷ এই অবস্থায় মন শান্ত রাখার চেষ্টা করা প্রয়োজন৷
4
9
এই রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বারবার সিদ্ধান্ত বদলানো বা প্রতিটি বিষয়ের নতুন উত্তর খোঁজার প্রবণতা সামনে আসতে পারে। নতুন তথ্য জানার আগ্রহ ভাল হলেও অতিরিক্ত চিন্তাভাবনা অনেক সময় অস্থিরতা তৈরি করে। কখনও নিজের সিদ্ধান্তে স্থির থাকাও প্রয়োজন।
5
9
কন্যা: পারফেকশনিজম বা সবকিছু নিখুঁত করার প্রবণতা নিয়ে নতুন করে ভাবতে হতে পারে। কোনও কাজ শুরু করার আগে সবকিছু ঠিকঠাক হওয়ার অপেক্ষা করতে গিয়ে সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকে।
6
9
ইউরেনাসের বক্রী গতি এই মানসিকতা বদলের ইঙ্গিত দিতে পারে। ভুল হতে পারে এই ভয়কে দূরে সরিয়ে রাখার চেষ্টা থাকবে, নতুন কাজ শুরু করার সাহস তৈরি হতে পারে। ২০২৬ থেকে ২০২৭ এর মাঝামাঝি সময় পর্যন্ত এই প্রভাবে আপনার আর্থিক উন্নতি হতে পারে৷
7
9
বৃশ্চিক: সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের কিছু বিশ্বাস এবার বদলে যেতে পারে। কমিটমেন্ট মানেই স্বাধীনতা হারানো বা মতের অমিল মানেই সম্পর্ক খারাপ—এমন কোনও ধারণা বদলে যেতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কথোপকথন সম্পর্ককে নতুনভাবে দেখার সুযোগ করে দিতে পারে।
8
9
মীন: অন্যের আবেগ ও ভয় নিজের মধ্যে গ্রহণ করার প্রবণতা এবার কমবে৷ এই বিষয় সচেতন হতে পারেন এই রাশির জাতকরা। মনে মনে অহেতুক চিন্তা করে ভয় পাচ্ছেন না বাস্তবিক ভয়ের কারণ সেই বিষয় স্পষ্ট ধারণা তৈরি হবে৷
9
9
বাবা মায়ের আর্থিক অবস্থা নিয়ে যে দুশ্চিন্তা সেটা নিজের কাঁধে নিয়ে নিতে পারেন মীন রাশির জাতক জাতিকারা৷ শৈশবের অসহায়তা থেকে দীর্ঘদিন যে ভয় বয়ে বেড়াচ্ছিলেন সেখান থেকে মুক্তি পাবেন মীন রাশির জাতক জাতিকারা৷