দূরে থাকবে কুনজর-নেতিবাচকতা! সূর্যগ্রহণের সন্ধ্যায় করুন এই সহজ টোটকা
নিজস্ব সংবাদদাতা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪ : ২২
শেয়ার করুন
1
8
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ ঘটবে। যদিও এটি ভারত থেকে দেখা যাবে না। কিন্তু এই দিন যদি এই বিশেষ টোটকা পালন করেন তাহলে জীবন এবং বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে। কী করণীয় জেনে নিন। ছবি- সংগৃহীত
2
8
১৭ ফেব্রুয়ারি দুপুর ৩ টে ২৬ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা ৫৭ মিনিট পর্যন্ত চলবে সূর্য গ্রহণ। সূর্যগ্রহণ কেটে যাওয়ার পর এক মুঠো কালো তিল নিন। এবার এটিকে নিজের মাথার উপর ৭ বার ঘোরান। ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরাবেন। ছবি- সংগৃহীত
3
8
কেবল আপনার একার নয়, বাড়িতে যতজন সদস্য আছেন, সবাইকে একই বা এক মুঠো করে কালো তিল নিয়ে একই কাজ করতে বলুন। কোনও শিশু থাকলে বড় কেউ একজন তার মাথার উপর তিল ঘোরাতে পারে। ছবি- সংগৃহীত
4
8
এবার সবার তিল এক জায়গায় নিন। এবার এটিকে কোনও গাছের গোড়ায় দিয়ে আসুন। কালো তিল রক্ষা করার পাশাপাশি কুনজর দূরে রাখে। এমনকী কার্মিক ব্লকেজ দূর করে। ছবি- সংগৃহীত
5
8
এবার ১৮ ফেব্রুয়ারি, অর্থাৎ সূর্যগ্রহণের পরদিন এক লিটার জলে অল্প একটু ভিনেগার মেশান। এবার এই জল দিয়ে বাড়ির ৩টি জায়গা মুছুন। কী কী? ছবি- সংগৃহীত
6
8
প্রথমেই রান্নাঘর। মনে করা হয় এটা অগ্নির স্থান এবং এখানে অন্নপূর্ণা দেবীর বাস। এখান থেকেই প্রাচুর্য, সম্পদ, ইতিবাচকতা, সুস্বাস্থ্য সব আসে। ছবি- সংগৃহীত
7
8
দ্বিতীয় জায়গাটি হল বাথরুম। বাথরুমের নালার কাছে এই ভিনেগার মেশানো জল খানিকটা নিয়ে ঢেলে দিন। নালা পরিষ্কার করুন। এটি করলে আটকে থাকা এনার্জি পরিষ্কার হয়ে যাবে এবং এনার্জির স্বাভাবিক ফ্লো ফিরে আসবে। ছবি- সংগৃহীত
8
8
এবার বাড়ির সমস্ত দরজা এবং জানালা পরিষ্কার করুন। যখন এই কাজ করবেন মনে করুন বা মনে মনে বলতে থাকুন বাড়িতে যত নেগেটিভ বা ব্লকড এনার্জি ছিল সব পরিষ্কার হয়ে যাচ্ছে, জীবনের নতুন ফেজে ঢুকছেন আপনি। ছবি- সংগৃহীত