আগামী ১ এপ্রিল পূর্ণিমা। এদিন পিঙ্ক মুন বা গোলাপি চাঁদও দেখা যাবে বটে। আবার বুদ্ধ পূর্ণিমাও। ফলে অত্যন্ত শুভ দিনে একটি নির্দিষ্ট টোটকা করলে পাবেন মনের মতো ফল। পূরণ হবে সব মনস্কামনা, দূর হবে সম্পর্ক সংক্রান্ত সমস্যা। ছবি- সংগৃহীত
2
7
যাঁরা বহু চেষ্টার পরও সন্তানসুখ পাননি, কিংবা সম্পর্ক ভাঙার মুখে দাঁড়িয়ে আছে তাঁরা ১ এপ্রিল এই টোটকা করুন। একই সঙ্গে যাঁদের সম্পর্কে অহরহ ভুল বোঝাবুঝি তৈরি হয়, এমনকী বিয়ের কথা এগিয়েও হচ্ছে না, তাঁরাও করতে পারেন এই টোটকা। ছবি- সংগৃহীত
3
7
অর্থাভাব দূর করতে চাইলে কিংবা টাকা পয়সা সংক্রান্ত কোনও জটিলতায় ভুগে থাকলে ১ এপ্রিল চন্দ্রদেবকে তুষ্ট করতে এই টোটকা করুন। ছবি- সংগৃহীত
4
7
কী করতে হবে? একটি তামার ঘট নিন। তাতে জল নিয়ে দিন অল্প সিঁদুর বা কুমকুম এবং কয়েকটি অক্ষত বা গোটা চালের দানা। ছবি- সংগৃহীত
5
7
এবার ছাদ বা বারান্দা যেখান থেকে চাঁদ দেখা যাচ্ছে সেখানে গিয়ে চন্দ্রদেবকে প্রণাম করুন। এবং মনের ইচ্ছের কথা জানান। তারপর এই জল তাকে অর্পণ করে দিন। ছবি- সংগৃহীত
6
7
মনে করা হয় এতে চন্দ্রদেব তুষ্ট হবে, এবং সম্পর্কের জটিলতা দূর করে জীবনে শান্তি আনবে। ছবি- সংগৃহীত
7
7
কেবল পূর্ণিমা বলে নয়, সংখ্যাতত্ত্বের দিক দিয়েও ১ এপ্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১.০৪.২০২৬ এটিকে যোগ করলে অর্থাৎ ১+৪+২+০+২+৬= ১৫ হয়। যা আবার যোগ করলে ৬ হয়। আর ৬ হল শুক্রের সংখ্যা। শুক্র সম্পর্ক, সুখ, শান্তির অধিপতি। তাই এদিন এই টোটকা করলে সম্পর্কজনিত সব সমস্যা দূর হবে। ছবি- সংগৃহীত