সামনেই বিয়ে। সাতপাকে বাঁধা পড়ার আগে অবশ্যই জেনে এবং যাচাই করে নিন এই ৩ বিষয়। না, মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন, বিয়ের ভেন্যু কী হবে, কেমন সাজবেন, ইত্যাদি প্রভৃতি নয়। বরং যাঁর সঙ্গে থাকতে চলেছেন, সেই নতুন শুরুটা যেন দীর্ঘ এবং সুন্দর হয় তার জন্য এই জিনিসগুলো জানা প্রয়োজন। ছবি: সংগৃহীত
2
7
সম্পর্ক বিশারদদের মতে বিয়ের আগে তিনটি জরুরি বিষয় সোজাসুজি কথা বলা, এবং সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা হওয়া জরুরি। ছবি: সংগৃহীত
3
7
প্রথমত, আপনার বাবা মায়ের মধ্যে কি কোনও সমস্যা রয়েছে? কোনও সন্দেহ, ঝগড়া, ঝামেলা? তাহলে সবার আগে সঙ্গীর সঙ্গে সেই বিষয়ে খোলাখুলি আলোচনা করুন। সঙ্গীকে সবটা জানাবেন। ছবি: সংগৃহীত
4
7
একই সঙ্গে মনে রাখবেন আপনার সম্পর্ক এবং আপনার বাবা মায়ের সম্পর্ক এক নয়। তাঁদের মধ্যে কোন ঝামেলা, অশান্তি চলছে সেটার প্রভাব নিজের সম্পর্কে আসতে দেবেন না। এমনকী তাঁদের রসায়ন দেখে নিজেদের সম্পর্কের রসায়ন স্থির করবেন না। অনেক ক্ষেত্রেই দেখা যায়, বাবা মায়ের সম্পর্ক তিক্ত, অ্যাবিউসিভ হলে সন্তানের সম্পর্কও একই রকম হয়, নইলে একদম আলাদা। ছবি: সংগৃহীত
5
7
আপনার জীবনে প্রায়োরিটি কী, আপনার সঙ্গীর ক্ষেত্রে সেগুলো কী এই বিষয়ে খোলাখুলি আলোচনা করুন। দুজনেরই এই বিষয়ে স্পষ্ট ধারণা দরকার, নইলে, ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। ছবি; সংগৃহীত
6
7
যদি বিবাহ বিচ্ছেদের মতো অবস্থা আসে, তাহলে কী করণীয়, সম্পত্তি, ইত্যাদি সংক্রান্ত বিষয়েও আলোচনা করে নিন। যদি এমন পরিস্থিতি আসে তাহলে কী করবেন, আর কী নয়। ছবি: সংগৃহীত
7
7
আজকাল আকছার বৈবাহিক সম্পর্ক ভাঙতে চলেছে। সেই যন্ত্রণা থেকে দূরে থাকতে, মজবুত সম্পর্ক বানাতে এই বিষয়ে আগেই আলোচনা সেরে রাখুন।
ঘড়ি সংক্রান্ত এই বাস্তু টিপস জানেন?
ছবি: সংগৃহীত