ভারতে চা শুধু একটি পানীয় নয়, অনেকের কাছে এটি ভালবাসা আর অভ্যাসের অংশ। সকাল শুরু হোক বা বিকেলের আড্ডা, এক কাপ চা যেন চাই-ই চাই। তবে গরমের দিনে ধোঁয়া ওঠা গরম চায়ের বদলে ঠান্ডা, ফ্রেশ আইসড টি হতে পারে অনেক ভাল বিকল্প।
2
10
সেলিব্রিটি শেফ রণবীর ব্রার জানিয়েছেন, সব চা এক রকম নয়। মূলত চার ধরনের চা বেশি জনপ্রিয়। হোয়াইট টি, গ্রিন টি, উলং টি এবং ব্ল্যাক টি। চা-পাতা কতটা অক্সিডাইজড হয়েছে, তার ওপরই এই ভাগ নির্ভর করে।
3
10
হোয়াইট টি সবচেয়ে হালকা, কারণ এটি খুব কম প্রসেস করা হয়। গ্রিন টি-ও কম প্রসেস করা হয়, তাই এর স্বাদ থাকে হালকা ও সতেজ। উলং টি মাঝামাঝি ধরনের, আর ব্ল্যাক টি সবচেয়ে বেশি প্রসেস করা হয় বলে এর রং ও স্বাদ দুটোই বেশি গাঢ়।
4
10
রণবীরের কথায়, চা বানানোর সময় শুধু পাতা নয়, জলের তাপমাত্রাও খুব গুরুত্বপূর্ণ। হোয়াইট টি কম গরম জলে ভাল হয়, গ্রিন টি একটু বেশি গরম জলে, আর ব্ল্যাক টি ভালভাবে ফুটন্ত জলে তৈরি করা যায়। তাই সব চা একইভাবে বানালে স্বাদ ঠিক আসে না।
5
10
গরম দুধ চা কিংবা লিকার চা নয় ট্রাই করতে পারেন বিভিন্ন আইনসড টি। রইল তেমনই কয়েকটি রেসিপির হদিশ।
6
10
লেমন আইসড টিঃ গরমের জন্য রণবীর প্রথমে লেমন আইসড টি বানানোর উপায় বলেন। এর জন্য লাগে আগে থেকে বানানো ব্ল্যাক টি, লেবুর রস, পাতিলেবুর স্লাইস, পুদিনা পাতা, চিনি ও বরফ। সব উপকরণ একসঙ্গে গ্লাসে মিশিয়ে ঠান্ডা করে পরিবেশন করলেই তৈরি হয়ে যায় রিফ্রেশিং পানীয়।
7
10
পিচ আইসড টিঃ এতে ব্ল্যাক টি-র সঙ্গে পিচ ফলের টুকরো, লেবুর রস, চিনি ও বরফ মেশাতে হয়। এতে স্বাদ হয় মিষ্টি ও ফলের ঘ্রাণে ভরা।
8
10
ওয়াটারমেলন আইসড টিঃ এতে থাকে তরমুজ, আদা, মধু, লেবুর রস, ভেজানো বেসিল সিডস, বরফ এবং উলং টি। গরমে শরীর ঠান্ডা রাখতে এই পানীয় বেশ উপকারী।
9
10
সবশেষে রণবীর একটি বিশেষ আইসড টি মকটেলের কথাও বলেন। লেমন আইসড টি, পিচ আইসড টি, ব্ল্যাক টি, লেবুর রস ও বরফ একসঙ্গে মিশিয়ে এটি তৈরি করা যায়।
10
10
গরমের দিনে সফট ড্রিঙ্কের বদলে এমন ঘরোয়া আইসড টি হতে পারে অনেক বেশি স্বাস্থ্যকর। যা শরীরকে রিফ্রেশ রাখতে সাহায্য করবে।