রাজ্য সরকারি চাকরিতে আগ্রহী? তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার।
2
6
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ছাড়ের মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ন হচ্ছে।
3
6
পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের (অডিট শাখা) তরফ সোমবারই এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
4
6
ওই বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্যপাল ভারতীয় সংবিধানের ৩০৯ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে 'ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস (রেইজিং অফ এজ-লিমিট) রুলস, ১৯৮১'-এ একটি গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছেন। এই নির্দেশিকা প্রকাশের তারিখ থেকে সরকারি চাকরিতে আগামী দুই বছর পর্যন্ত বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়ের নিয়মটি কার্যকর থাকবে।
5
6
বিজ্ঞপ্তিতে উল্লেখ, আগামী দুই বছর পর যখন এই বর্ধিত সময়সীমা শেষ হবে, তখনও কিছু ক্ষেত্রে প্রার্থীরা এই সুবিধা পাবেন। অর্থাৎ, নিয়ম চালু থাকাকালীন যদি কোনও নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞাপন বা নোটিশ প্রকাশিত হয়ে থাকে, তবে সেই নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়াগুলির ক্ষেত্রে বর্ধিত বয়সের ঊর্ধ্বসীমার সুবিধাটি চাকরিপ্রার্থীরা পাবেন। যদিও বা সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে এই দুই বছরের সময়সীমা পেরিয়ে যায়, তবুও প্রার্থীদের আবেদন বাতিল হবে না।
6
6
এই নির্দেশিকা প্রশাসনিক স্তরে দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট সকল বিভাগে বিজ্ঞপ্তির প্রতিলিপি ইতিমধ্যেই পাঠানো হয়েছে।