ভারতীয় চলচ্চিত্রে ‘ডাবল রোল’ বা দ্বৈত চরিত্রের ম্যাজিক চিরকালই দর্শকদের মন জয় করেছে। যমজ ভাই বা বাবা-ছেলের গল্পে এক অভিনেতাকে দুই চরিত্রে দেখার উত্তেজনা বরাবরই আলাদা। সম্প্রতি ‘ভূত বাংলা’ ছবিতে অক্ষয় কুমার এবং ওয়ামিকা গাব্বির দ্বৈত চরিত্র দর্শকদের নতুন করে এই ধারার প্রতি আগ্রহী করে তুলেছে।
2
9
বলিউডের আসন্ন তালিকায় এমন আরও বেশ কিছু সিনেমা রয়েছে যেখানে তারকারা ধরা দেবেন দ্বৈত অবতারে।
3
9
আসলে, সিনেমা মানেই নতুন কিছু দেখার প্রত্যাশা। আর সেই প্রত্যাশার অন্যতম সেরা রসদ হলো দ্বৈত চরিত্র। সলমন খানের ‘জুড়ুয়া’ হোক বা শাহরুখ খানের ‘জওয়ান’— পর্দায় একই অভিনেতাকে দুই অবতারে দেখার তৃপ্তিই আলাদা। সেই ট্রেন্ড বজায় রেখে বলিউডের আগামীর বেশ কিছু বড় প্রজেক্টে দেখা যাবে ডাবল রোলের চমক।
4
9
টক্সিক : যশ অভিনীত এই ছবির টিজারে অভিনেতাকে দুই ভিন্ন লুকে দেখা গেছে। তিনি এখানে বাবা (রায়া) এবং ছেলে (টিকিট)-এর দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। একটি চরিত্র বেশ বয়স্ক ও গম্ভীর, অন্যটি তরুণ। কিয়ারা আদবানি, নয়নতারা, তারা সুতারিয়া এবং হুমা কুরেশি অভিনীত এই ছবিটি মুক্তি পাবে ৪ জুন।
5
9
শক্তি শালিনী: ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের পরবর্তী সংযোজন এই ছবি। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ‘সাইয়ারা’ ছবি খ্যাত অনীত পাড্ডা। শোনা যাচ্ছে, তিনি এখানে ভাল ও মন্দের লড়াইয়ে ‘শক্তি’ (রক্ষাকর্তা) এবং ‘শালিনী’ (প্রতিশোধপরায়ণ আত্মা)—এই দুই চরিত্রে অভিনয় করছেন। তাঁর বিপরীতে দেখা যাবে বিশাল জেঠওয়াকে।
6
9
রামায়ণ : নীতেশ তিওয়ারি পরিচালিত এই প্রতীক্ষিত ছবিতে রণবীর কাপুরকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। তিনি এখানে ভগবান রাম এবং পরশুরাম—উভয় অবতারেই অভিনয় করবেন। সাই পল্লবী (সীতা) এবং যশ (রাবণ) অভিনীত এই মহাকাব্যিক ছবিটি দুটি পার্টে মুক্তি পাবে। প্রথম পার্ট আসবে ২০২৬-এর দীপাবলিতে এবং দ্বিতীয় পার্ট ২০২৭-এর দীপাবলিতে।
7
9
অ্যানিম্যাল পার্ক : সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবির সিক্যুয়েলে অ্যানিম্যাল পার্ক-এ রণবীর কাপুর ফের ফিরছেন দ্বৈত চরিত্রে। আগের ছবিতে রণবীরের চরিত্র রণবিজয় এবং আজিজ হকের মধ্যে যে লড়াইয়ের সূত্রপাত হয়েছিল, এই সিক্যুয়েলে রণবীর এই দুই চরিত্রে মুখোমুখি হবেন। ২০২৭ সালে এই ছবির কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
8
9
কল্কি ২ : নাগ অশ্বিন পরিচালিত এই ছবির শেষে জানা গিয়েছিল প্রভাস অভিনীত ভৈরব চরিত্রটি আসলে মহাভারতের যোদ্ধা কর্ণের পুনর্জন্ম। ছবির দ্বিতীয় পর্বে প্রভাসকে একই সঙ্গে কর্ণ এবং ভৈরব—এই দুই রূপেই দেখা যাবে। অমিতাভ বচ্চনের সঙ্গে এই ছবিতে দীপিকার জায়গায় সাই পল্লবীকে দেখা যেতে পারে। ছবিটি ২০২৬-এর শেষ বা ২০২৭-এ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
9
9
ড় বাজেটের এই ছবিগুলোতে প্রিয় তারকাদের ডাবল রোলে দেখার জন্য এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে। ভক্তদের অপেক্ষা এখন শুধু প্রেক্ষাগৃহের পর্দায় এই চরিত্রগুলোর মুখোমুখি হওয়ার।