রাহু-কেতুর ডাবল ডোজে হুহু করে টেনশন বাড়বে ৬ রাশির! ডিসেম্বর পর্যন্ত অগ্নিপরীক্ষা দেবেন কারা?
নিজস্ব সংবাদদাতা
২০ আগস্ট ২০২৬ ১১ : ০৭
শেয়ার করুন
1
13
রাহু বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে, অন্যদিকে কেতু রয়েছে সিংহ রাশিতে। এই দুইয়ের এই অবস্থানের কারণে ডিসেম্বর পর্যন্ত বিপদ বাড়বে ৬ রাশির! কাদের সতর্ক থাকা প্রয়োজন জানুন। ছবি- সংগৃহীত
2
13
কুম্ভ: রাহু নিজের রাশিতে থাকায় কুম্ভ জাতকদের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা, ভুল সিদ্ধান্ত, মানসিক অস্থিরতা ও হঠাৎ পরিবর্তন দেখা দিতে পারে। ছবি- সংগৃহীত
3
13
সম্পর্কের ক্ষেত্রেও দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। রাহু-প্রভাবিত সময়ে নিজের বিচারবুদ্ধির বদলে অন্যের প্ররোচনায় সিদ্ধান্ত না নেওয়াই ভাল।ছবি- সংগৃহীত
4
13
সিংহ: পরিচিতি ও সম্পর্কের ক্ষেত্রে চাপ বাড়বে। কেতু সিংহে থাকায় এই রাশির জাতকদের আত্মবিশ্বাসে পতন লক্ষ্য করা যাবে। নিজের অবস্থান নিয়ে দ্বিধায় ভুগবেন। ছবি- সংগৃহীত
5
13
মানসিক বিচ্ছিন্নতা তৈরি হতে পারে। প্রেম, দাম্পত্য ও ব্যবসায়িক অংশীদারিত্বেও টানাপোড়েন দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষত সূর্য-কেতুর সংযোগের সময় বিষয়টি আরও তীব্র হতে পারে। ছবি- সংগৃহীত
6
13
কর্কট: আর্থিক সমস্যায় জর্জরিত হবেন। হঠাৎ পরিবর্তন আসতে পারে জীবনে। কর্কট থেকে রাহু পড়ছে অষ্টম ঘরে এবং কেতু দ্বিতীয় ঘরে। ফলে জ্যোতিষ মতে অপ্রত্যাশিত খরচ বাড়বে। ছবি- সংগৃহীত
7
13
অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দেবে। পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে। কথাবার্তা থেকে সমস্যা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়ানো ভাল।ছবি- সংগৃহীত
8
13
মকর: অর্থ ও পরিবার নিয়ে চাপে থাকবেন। রাহু দ্বিতীয় ঘরে থাকায় অর্থ, সঞ্চয় ও পরিবারের বিষয়ে অস্থিরতা দেখা দিতে পারে। ছবি- সংগৃহীত
9
13
দ্রুত লাভের আশায় ভুল আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও থাকবে, তাই সতর্ক থাকুন। কেতু অষ্টম ঘরে থাকায় যৌথ অর্থ বা হঠাৎ আর্থিক পরিবর্তনের ব্যাপারে সতর্ক থাকা উচিত।ছবি- সংগৃহীত
10
13
বৃশ্চিক: ব্যক্তিগত ও কর্মজীবনের মধ্যে টানাপোড়েন দেখা দেবে। রাহু চতুর্থ ঘরে এবং কেতু দশম ঘরে থাকায় বাড়ি, সম্পত্তি, পারিবারিক শান্তি এবং চাকরি/কর্মক্ষেত্রে পরিবর্তন বা অস্থিরতা আসতে পারে। ছবি- সংগৃহীত
11
13
চাকরি ছাড়ার মতো বড় সিদ্ধান্ত আবেগের বশে না নেওয়াই ভাল। কোনও বিষয়ে হঠকারিতা করবেন না। বিনিয়োগ করা থেকে এই সময় বিরত থাকুন। ছবি- সংগৃহীত
12
13
মীন: খরচ এবং মানসিক চাপ, দুই বাড়বে। রাহু দ্বাদশ ঘরে থাকায় অপ্রয়োজনীয় খরচ বাড়বে। এছাড়া ঘুমের সমস্যা, একাকিত্ব দেখা দেবে। ছবি- সংগৃহীত
13
13
বিদেশ সংক্রান্ত বিষয়ে জটিলতা দেখা দিতে পারে। কোনও কারণে টেনশন বৃদ্ধি পাবে। জলের মতো খরচ হবে টাকা।ছবি- সংগৃহীত