সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা পাঞ্জাব সরকারের। রাজ্যের সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা মোট ৮ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
2
11
এর ফলে সরকারি কর্মীদের DA ৪২ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ হবে। তবে একসঙ্গে পুরো ৮ শতাংশ বাড়ানো হবে না। দুই দফায় ৪ শতাংশ করে DA বৃদ্ধির সুবিধা পাবেন কর্মী ও পেনশনভোগীরা।
3
11
মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে কর্মী সংগঠনগুলির প্রতিনিধিদের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠক শেষে মন্ত্রী আমন অরোরা কর্মী নেতাদের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে DA বৃদ্ধির ঘোষণা করেন।
4
11
সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় ৪ লক্ষ সরকারি কর্মী এবং প্রায় ৩.৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে জানা গিয়েছে। এর ফলে পাঞ্জাব সরকারের কোষাগারে আনুমানিক ২৫০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা তৈরি হবে।
5
11
সরকারি কর্মীদের ক্ষেত্রে প্রথম দফায় ৪ শতাংশ DA বৃদ্ধি সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গে কার্যকর হবে। সেপ্টেম্বর মাসের বেতন সাধারণত ১ অক্টোবর পাওয়া যায়।
6
11
ফলে অক্টোবরের শুরুতেই কর্মীদের বেতনে এই বৃদ্ধির প্রতিফলন দেখা যেতে পারে। এরপর দ্বিতীয় দফায় আরও ৪ শতাংশ DA বৃদ্ধি অক্টোবর মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে। অর্থাৎ দুই ধাপে কর্মীদের DA ৪২ শতাংশ থেকে শেষ পর্যন্ত ৫০ শতাংশে পৌঁছবে।
7
11
DA বৃদ্ধির পাশাপাশি কর্মীদের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে ১৭ জুলাই ২০২০-এর পর নিয়োগ পাওয়া কর্মীদের বেতন কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। তাঁদের প্রবেশন পিরিয়ডের সময়কার বেতন নিয়েও কর্মী সংগঠনগুলির পক্ষ থেকে বিষয়টি তুলে ধরা হয়।
8
11
এছাড়াও পুরনো পেনশন ব্যবস্থা চালু করা, ২০০ টাকা পেশাগত কর, চুক্তিভিত্তিক কর্মীদের বেতন এবং কম্পিউটার শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়েও আলোচনা হয়েছে। কর্মী সংগঠনগুলির পক্ষ থেকে মিড-ডে মিল কর্মীদের সম্মানী বৃদ্ধির দাবিও জানানো হয়।
9
11
সরকার জানিয়েছে, DA ছাড়াও কর্মীদের উত্থাপিত অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া হবে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ফের কর্মী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকে বেতন কাঠামো, পেনশন এবং অন্যান্য দাবিগুলি নিয়ে আরও আলোচনা হতে পারে।
10
11
তবে DA বৃদ্ধির এই সিদ্ধান্তের সঙ্গে অতীতের বকেয়া DA বা DA arrears-এর বিষয়টি পুরোপুরি মিটে যাচ্ছে না। অতীতে জমে থাকা বকেয়া নিয়ে কর্মীদের মধ্যে যে দাবি রয়েছে, তা আলাদা বিষয় হিসেবেই থাকছে। এই বকেয়া এবং অন্যান্য বিচারাধীন দাবির বিষয়ে পরবর্তী সময়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সরকার।
11
11
ফলে আপাতত পাঞ্জাবের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৮ শতাংশ DA বৃদ্ধিই বড় স্বস্তির খবর। দুই ধাপে এই বৃদ্ধি কার্যকর হলে কর্মীদের হাতে আসা বেতনের পরিমাণ বাড়বে। একইসঙ্গে পেনশনভোগীরাও DA বৃদ্ধির সুবিধা পাবেন।