চলন্ত ট্যাক্সিতে এ কী করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া! লজ্জার মাথা খেয়ে কী জানালেন 'দেশি গার্ল'?
নিজস্ব সংবাদদাতা
৭ মার্চ ২০২৬ ২২ : ১৪
শেয়ার করুন
1
8
বলিউড থেকে হলিউড সবসময়ই এখন প্রিয়াঙ্কা চোপড়ার জয়জয়কার। গ্ল্যামার আর ফ্যাশন সেন্স দিয়ে তিনি বিশ্বজুড়ে অনুরাগীদের মুগ্ধ করেন। কিন্তু আজকের এই ‘ফ্যাশন ডিভা’ নাকি একসময় ফ্যাশন সম্পর্কে কিছুই বুঝতেন না! সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কিশোরী বেলার এমনই এক অদ্ভুত ও মজার অভিজ্ঞতার কথা শুনিয়েছেন ‘দেশি গার্ল’।
2
8
প্রিয়াঙ্কা জানান, ২০০০ সালে 'মিস ওয়ার্ল্ড' হওয়ার আগে পর্যন্ত তিনি মডেলিং বা ফ্যাশন জগত সম্পর্কে একেবারেই আনাড়ি ছিলেন।
3
8
তবে ফ্যাশন না বুঝলেও ‘স্টাইল’ নিয়ে তাঁর নিজস্ব ভাবনা ছিল। নব্বইয়ের দশকের সেই রঙিন দিনগুলোর কথা মনে করে অভিনেত্রী বলেন, "আমি তখন একেবারেই নব্বই দশকের সেই সাধারণ মেয়েদের মতো ছিলাম। ঢোলা জিন্স, ক্রপ টপ আর নাভিতে পিয়ার্সিং বা ফুটো করা ছিল তখনকার ট্রেন্ড।"
4
8
প্রিয়াঙ্কা জানান, তাঁর নাভি ফুটো করার কাজটি কোনও পেশাদার স্টুডিওতে বসে করেননি। তিনি জানান, একবার চলন্ত ট্যাক্সির পিছনের সিটে বসেই নিজের নাভি নিজে আবার ফুটো করেছিলেন! প্রিয়াঙ্কার কথায়, "সেই সময় আমরা এই ধরনের পাগলামি হামেশাই করতাম। কোনও নিয়মকানুন মানার বালাই ছিল না।"
5
8
নিজের সৌন্দর্য প্রতিযোগিতার দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেত্রী বলেন, মাত্র ১৭-১৮ বছর বয়সে যখন তিনি 'মিস ইন্ডিয়া' প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তখন অভিজ্ঞ মডেলদের ভিড়ে তিনি ছিলেন এক্কেবারে নবাগত। ছোট শহর থেকে আসা এক কিশোরীর পক্ষে সেই গ্ল্যামার জগতের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ ছিল না।
6
8
তিনি বলেন, "আমাকে খুব দ্রুত পরিণত হতে হয়েছিল। কারণ সেই মঞ্চে কোনও ভুল করার জায়গা ছিল না। আমি কেবল জানতাম, আমাকে সেরাটা দিতেই হবে।"
7
8
'দেশি গার্ল' জানান একবার জামার বোতাম খুলে যাওয়ায় চুইংগাম দিয়ে তা আটকে কাজ চালিয়েছিলেন তিনি! এমনকী ডাবল-সাইডেড টেপ না থাকলে ব্যান্ডেজ গোল করে পাকিয়ে ব্যবহারের টোটকাও দিয়েছেন তিনি।
8
8
আসলে প্রিয়াঙ্কার এই অকপট স্বীকারোক্তি প্রমাণ করে দেয় যে, আত্মবিশ্বাস থাকলে অতি সাধারণ অবস্থা থেকেও বিশ্বমঞ্চ জয় করা সম্ভব।