মার্কিন ডলারের ২৫০ বছর উদযাপনে নজিরবিহীন উদ্যোগ। এবার থেকে আমেরিকার কাগজের মুদ্রায় থাকবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর! আগামী ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে সামনে আসবে সেই নতুন নোট।
2
6
পাশাপাশি, ট্রাম্পের ছবি দেওয়া ২৪ ক্যারেটের সোনার স্মারক মুদ্রাও প্রকাশ করা হবে স্বাধীনতা দিবসের দিন।
3
6
প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের জেরে ভাঙছে আমেরিকার ১৬৫ বছরের ঐতিহ্য। ১৮৬১ সালে ডলার চালু হওয়ার পর থেকে এই প্রথম ফেডারেল মুদ্রা থেকে ‘ট্রেজারার অফ দ্য ইউনাইটেড স্টেটস’-এর স্বাক্ষর সরিয়ে ফেলা হচ্ছে।
4
6
এতদিন আমেরিকার কাগজের মুদ্রায় ট্রেজারি সেক্রেটারি এবং ট্রেজারারের স্বাক্ষর থাকত। ডলারের সেই জায়গা পেতে চলেছে ট্রাম্পের স্বাক্ষর। তবে ট্রেজারি সেক্রেটারিকে একেবারে বাদ দেওয়া হবে না।
5
6
চলতি বছরের জুলাই থেকে ধাপে ধাপে নতুন নোট বাজারে ছাপা হবে। আপাতত শুধু ১০০ মার্কিন ডলারের নোটে থাকবে ট্রাম্পের স্বাক্ষর। ধীরে ধীরে অন্য নোটেও জায়গা করে নেবেন আমেরিকার প্রেসিডেন্ট।
6
6
মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট বলেছেন, "এই উদ্যোগ দেশের শক্তিশালী অর্থনৈতিক অগ্রগতিরই প্রতিফলন। আমাদের মহান দেশ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক অর্জনগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য মার্কিন ডলারের নোটের চেয়ে শক্তিশালী আর কোনও মাধ্যম নেই। আর এই ঐতিহাসিক মুদ্রাটি ‘সেমিকুইনসেন্টেনিয়াল’ (স্বাধীনতার ২৫০তম বার্ষিকী) উদযাপনের সময়েই প্রকাশ করাটা অত্যন্ত যথোপযুক্ত।" ট্রেজারার ব্র্যান্ডন বিচও এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।