সুরাপ্রেমীদের বড় ধাক্কা! ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে মদ কেনার পুরো নিয়ম, না জানলে চরম ভোগান্তি!
নিজস্ব সংবাদদাতা
২৮ অক্টোবর ২০২৬ ১৫ : ২২
শেয়ার করুন
1
10
মদের দোকানে কেনাকাটার ক্ষেত্রে এক বড়সড় বদল আসছে আগামী ১ নভেম্বর থেকে। আউটলেটগুলো থেকে এবার এক হাজার টাকার বেশি মদ কিনলেই ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক করা হচ্ছে।
2
10
অর্থাৎ, বিলের অঙ্ক ১,০০০ টাকা ছাড়ালেই নগদ টাকা আর নেওয়া হবে না; ক্রেতাকে ইউপিআই (UPI), ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের সাহায্যেই দাম মেটাতে হবে।
3
10
তবে স্বস্তির বিষয় হল, ১,০০০ টাকা বা তার কম মূল্যের কেনাকাটার ক্ষেত্রে আগের মতোই নগদ অথবা ডিজিটাল—যেকোনও মাধ্যমেই টাকা দেওয়ার সুবিধা বহাল থাকছে।
4
10
লেনদেনে স্বচ্ছতা বজায় রাখতে আরও কিছু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনও দোকানের কর্মী যাতে নিজেদের ব্যক্তিগত কিউআর কোড বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে টাকা না নেন, সে বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
5
10
আউটলেটের তদারককারীদের পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি ক্রয়ের জন্য ছাপানো রসিদ দিতে হবে এবং অফিশিয়াল পিওএস (POS) মেশিনে টাকা জমা পড়ার বিষয়টি নিশ্চিত করার পরেই গ্রাহকের হাতে মদের বোতল তুলে দেওয়া যাবে। গ্রাহকদের এই নতুন নিয়মের বিষয়ে সচেতন করতে প্রতিটি দোকানে দুই ফুট বাই তিন ফুটের তথ্যফলক বা নোটিস বোর্ড টাঙানো হচ্ছে।
6
10
এছাড়া পিওএস মেশিনের কার্যকারিতা, ইন্টারনেট সংযোগ ঠিক রাখা এবং পুরো ব্যবস্থাটির সঠিক রূপায়ণে জেলা পরিচালকদের ওপর নিয়মিত নজরদারি ও সাপ্তাহিক পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে।
7
10
এর পাশাপাশি মদের বোতলের গায়ে লেখা সর্বোচ্চ খুচরো মূল্যের (MRP) চেয়ে বেশি দাম নেওয়ার একগুচ্ছ অভিযোগ প্রশাসনের কাছে বারবার আসছিল।
8
10
নতুন এই ডিজিটাল ব্যবস্থার ফলে প্রতিটি লেনদেনের সঠিক সময় ও টাকার পরিমাণ সরাসরি সিস্টেমে নথিভুক্ত থাকবে, যার ফলে বাড়তি দাম নেওয়ার প্রবণতা অনেকটাই আটকানো সম্ভব হবে। একই সঙ্গে বিক্রির পুরো অর্থ সরাসরি জমা পড়বে টাসম্যাকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে। ধাপে ধাপে এই অনলাইন ব্যবস্থা গোটা রাজ্য জুড়ে কড়াভাবে কার্যকর করা হচ্ছে।
9
10
তবে এই নিয়ম একমাত্র তামিলনাড়ুতেই লাগু হচ্ছে আপাতত। রাজ্যের মদের ব্যবসা পরিচালনার দায়িত্বে থাকা তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বা ‘টাসম্যাক’ (TASMAC)-এর এক শীর্ষ আধিকারিক সাম্প্রতিক এক সরকারি বিজ্ঞপ্তির সূত্র ধরে জানিয়েছেন, তামিলনাড়ু জুড়ে বর্তমানে ৪,০৪৮টি খুচরো মদের দোকান সক্রিয় রয়েছে।
10
10
বহু দোকানে আগে থেকেই কার্ড কিংবা ইউপিআইয়ের ব্যবস্থা রাখা হলেও, অধিকাংশ ক্রেতাই এখনো হাতেনাতে নগদ লেনদেন করতে বেশি অভ্যস্ত। কিন্তু প্রতিদিন বিপুল পরিমাণ নগদ টাকার লেনদেন সামলাতে গিয়ে কর্মীদের নানারকম ঝক্কি পোহাতে হয়। ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় নিরাপত্তার ঝুঁকি, হিসেবের গরমিল এবং জাল নোটের কারবারের মতো একাধিক জটিলতা নিয়মিত সামনে আসছে।