মাসে ৬০০০ টাকা জমালেই ৫ বছর পর হাতে আসবে ৪ লক্ষের বেশি! পোস্ট অফিসের এই প্রকল্পে মোটা সুদ সহ একাধিক সুবিধা
নিজস্ব সংবাদদাতা
৪ নভেম্বর ২০২৬ ১২ : ৪২
শেয়ার করুন
1
12
প্রতি মাসে সামান্য টাকা জমিয়ে ভবিষ্যতের জন্য বড় অঙ্কের সঞ্চয় করতে চান? শেয়ারবাজার বা মিউচুয়াল ফান্ডের ঝুঁকি না নিয়েই এমন সঞ্চয় করতে পারবেন৷ পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট (RD) প্রকল্পে টাকা রাখতে পারেন৷
2
12
প্রত্যেক মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করবেন৷ পাঁচ বছর পর মেয়াদ শেষে পাওয়া যায় জমা টাকার সঙ্গে পাবেন সুদ। ধরা যাক, প্রতি মাসে ৬০০০ টাকা করে জমাতে শুরু করলেন। পাঁচ বছর অর্থাৎ ৬০ মাস নিয়মিত টাকা জমালে মোট বিনিয়োগ হবে ৩ লক্ষ ৬০ হাজার টাকা।
3
12
বর্তমান বার্ষিক ৬.৭ শতাংশ সুদের হার এবং ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হিসাব অনুযায়ী, মেয়াদ শেষে আনুমানিক ৪ লক্ষ ২৮ হাজার ১৩০ টাকা পাওয়া যেতে পারে। অর্থাৎ, সুদ বাবদ আয় হতে পারে প্রায় ৬৮ হাজার ১৩০ টাকা।
4
12
পোস্ট অফিস RD প্রকল্পের নাম ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। মাসে মাত্র ১০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। সর্বোচ্চ জমার কোনও নির্দিষ্ট সীমা নেই।
5
12
এই প্রকল্পের প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। অর্থাৎ, মোট ৬০টি মাসিক কিস্তি জমা দিতে হবে। বর্তমানে (অক্টোবর-ডিসেম্বর ২০২৬) বার্ষিক সুদের হার ৬.৭ শতাংশ। সুদ ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে হিসাব করা হয়।
6
12
নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে RD অ্যাকাউন্ট খোলা যায়। প্রয়োজনীয় পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ এবং অন্যান্য নথি জমা দিতে হবে।মাসে কত টাকা জমালে কত পাবেন? এক হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত রইল হিসাব৷ প্রতি মাসে
7
12
১,০০০ টাকা করে পাঁচ বছরে ৬০,০০০ টাকা ৭১,৩৬৬ টাকা সুদ সহ৷ একই ভাবে প্রতি মাসে ২০০০ টাকা রাখলে পাঁচ বছর পর সুদ সহ ১,৪২,৭৩২ টাকা, ৩,০০০ টাকার ক্ষেত্রে আসল ১,৮০,০০০ সুদ সহ ২,১৪,০৯৭ টাকা৷ ৫,০০০ টাকার ক্ষেত্রে ৩,০০,০০০ টাকা আসল এবং ৩,৫৬,৮২৯টাকা সুদ সহ। ৬,০০০ টাকার ক্ষেত্রে ৩,৬০,০০০ টাকা আসল এবং ৪,২৮,১৯৫ টাকা সুদ সহ৷
8
12
পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে টাকা তোলার প্রয়োজন হলে কিছু নিয়ম রয়েছে। অ্যাকাউন্ট খোলার তিন বছর পর আগাম বন্ধ করার সুযোগ পাওয়া যায়। তবে সেক্ষেত্রে RD-র নির্ধারিত সুদের পরিবর্তে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সুদের হার প্রযোজ্য হবে।
9
12
এছাড়া, টানা ১২টি কিস্তি জমা দেওয়ার পর এবং অ্যাকাউন্ট নিয়মিত থাকলে জমা ব্যালান্সের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ার সুবিধাও রয়েছে।
10
12
মনে রাখবেন: পোস্ট অফিস RD-তে নিয়মিত কিস্তি জমা দেওয়া জরুরি। নির্ধারিত সময়ে টাকা জমা না দিলে জরিমানা দিতে হতে পারে। চারটি কিস্তি নিয়মিত বকেয়া থাকলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে।
11
12
আরও একটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। এই প্রকল্পে পাওয়া সুদের টাকা করযোগ্য। অর্থাৎ, বিনিয়োগকারীর আয়কর কাঠামো অনুযায়ী সুদের উপর কর দিতে হতে পারে। তাই বিনিয়োগের আগে নিজের আর্থিক পরিস্থিতি ও করের বিষয়টি বিবেচনা করা জরুরি।
12
12
যাঁরা প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা সঞ্চয় করতে চান এবং বাজারের ওঠানামার ঝুঁকি এড়িয়ে সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী, তাঁদের কাছে পোস্ট অফিস RD একটি বিবেচনাযোগ্য বিকল্প হতে পারে।