সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি জেলায় জেলায়। নভেম্বরেও বৃষ্টি থেকে রেহাই নেই। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগেভাগেই ঘোষণা করল মৌসম ভবন।
2
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও জেলাতেই সতর্কতা জারি হয়নি।
3
7
আগামিকাল, বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
4
7
আগামী সোমবার থেকে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালীপুজোর পরদিন, ৯ নভেম্বর কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
7
আগামী মঙ্গলবার আবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনও কোনও সতর্কতা জারি হয়নি।
6
7
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
7
7
আগামী সোমবার শুধুমাত্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তিন জেলায় এখনও পর্যন্ত কোনও সতর্কতা জারি হয়নি।