আবারও অস্বস্তিতে সাধারণ মানুষ। সম্প্রতি একের পর এক পর্ব চলছে। তবুও স্বস্তি নেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে। বেড়েই চলেছে গ্যাসের দাম। আপাতত দাম কমারও কোনও আশা দেখছেন না বিশেষজ্ঞরা। বরং ধীরে ধীরে বাড়তে পারে বলেই অনুমান।
2
8
ওয়াকিবহাল মহলের মতে, বিশ্ব রাজনীতি এখন অস্থির৷ ফলে আন্তর্জাতিক লেনদেনের অস্থিরতার প্রভাব এসে পড়েছে বিশ্ব তথা ভারতের জ্বালানির বাজারেও। অপরিশোধিত তেলের চড়া দামই গ্যাসের দাম বৃদ্ধির মূল কারণ, তা স্পষ্ট।
3
8
এর আগে জুলাই ও আগস্ট মাসে যথাক্রমে ১৮৩.৫০ টাকা এবং ২০৯ টাকা দাম কমলেও, এখন সে সব অতীত৷
4
8
নভেম্বর মাস পড়তেই বানিজ্যিক গ্যাসের দাম আবারও বাড়ল। নতুন মাসে প্রায় ১৭ টাকা বেড়েছে। এর আগে অক্টোবর মাসেও সিলিন্ডারের দাম এক লাফে অনেকটাই বেড়েছিল। দিনকে দিন দাম বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।
5
8
এর ফলে মার খাচ্ছে ব্যবসা-বাণিজ্যও। তবে স্বস্তির খবর একটাই- বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও, সাধারণ মধ্যবিত্তের ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করেনি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।
6
8
আজ ৪ নভেম্বর বুধবার, কলকাতায় রান্নার গ্যাস ৯৬৮ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৯৭১ টাকা।