নভেম্বরে ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় 'মুরাসু'। আবারও অন্ধ্রপ্রদেশ উপকূলেই ল্যান্ডফলের পূর্বাভাস। কিন্তু এবারের ঘূর্ণিঝড়ের জেরে বাংলায় বিশেষ কোনও প্রভাব পড়বে না।
2
7
নভেম্বরের শুরুতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলায়। কিন্তু আগামী ২৪ ঘণ্টা পর থেকেই ফের আবহাওয়ার ভোলবদল শুরু হবে।
3
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার দুপুর ১টা বেজে ৫ মিনিটের পর আগামী দু'-তিন ঘণ্টায় পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
4
7
এই চার জেলায় এই সময়ের মধ্যে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। চার জেলাতেই হলুদ সর্তকতা জারি রয়েছে।
5
7
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আজ ও আগামিকাল মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও জেলাতেই সতর্কতা জারি হয়নি।
6
7
পাশাপাশি আগামী দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও বদল হবে না। তারপর অর্থাৎ বুধবার থেকে টানা তিনদিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
7
7
অন্যদিকে আজ উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল, মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি।