রাজ্যের বৃত্তিমূলক শিক্ষার উন্নতির দিকে নজর দিয়েছে বিজেপি সরকার। আর প্রথম পদক্ষেপ হিসেবে সব প্রতিষ্ঠানের বৃত্তি শিক্ষক এবং প্রশিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা যাচাই করে দেখা হবে।
2
10
দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছেন বৃত্তিমূলক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। সেই দাবি পূরণের আগে বামফ্রন্ট সরকারের আমলে নিযুক্তদের শিক্ষাগত যোগ্যতা ঠিকঠাক আছে কি না সেটা খতিয়ে দেখতে চাইছে সরকার।
3
10
বৃত্তিমূলক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষকের যোগ্যতা যাচাই করা হবে। ২০০৪-০৫ শিক্ষাবর্ষে বাম সরকার বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক এবং প্রশিক্ষক নিয়োগ করেছিল।
4
10
বৃত্তিমূলক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষকের যোগ্যতা যাচাই করা হবে। ২০০৪-০৫ শিক্ষাবর্ষে বাম সরকার বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক এবং প্রশিক্ষক নিয়োগ করেছিল।
5
10
সেই সময় স্বল্প মেয়াদের বৃত্তি কোর্স করানোর প্রশিক্ষকদের ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস করতেই হত। এর পাশাপাশি এনসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কারিগরি শিক্ষার উপর কোর্স বাধ্যতামূলক ছিল। উচ্চমাধ্যমিক স্তরে পড়ানোর জন্য ন্যূনতম অনার্স-সহ স্নাতক হতে হত।
6
10
স্নাতক ও স্নাতকোত্তর কারিগরি শিক্ষক এবং প্রশিক্ষকরা বহু বছর ধরে মাসে মাত্র ৮-১০ হাজার টাকা বেতনে কাজ করছেন। বিজেপি সরকার আসার পর শিক্ষাক্ষেত্রে, চুক্তিতে নিযুক্ত বিভিন্ন শ্রেণির শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বেড়েছে।
7
10
কারিগরি শিক্ষক এবং প্রশিক্ষকরা এর প্রতিবাদ করেছেন। তাঁরাও তাঁদের বেতন বৃদ্ধির দাবি তুলতে শুরু করেছেন। এরপরেই যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
8
10
রাজ্য কারিগরি শিক্ষা দপ্তর ইতিমধ্যেই নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছে যে কোন কোন প্রতিষ্ঠানের শিক্ষক এভং প্রশিক্ষকদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।
9
10
নবান্ন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন পলিটেকনিক কলেজে ২০ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত যোগ্যতা যাচাই প্রক্রিয়া চলবে।
10
10
এর জন্য প্রথমে সকল শিক্ষক এবং প্রশিক্ষকদের সার্টিফিকেট শিক্ষা প্রতিষ্ঠনের মাধ্যমে অনলাইনে নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে। তারপর নির্দিষ্ট কেন্দ্রে হাজির হয়ে অরিজিনাল সার্টিফিকেটের ফিজিকাল ভেরিফিকেশন করাতে হবে।