বুধবার ভোরের আলো ফোটার আগেই বৃষ্টির দেখা মিলল শহরে। কলকাতার একাধিক এলাকায় শুরু হয় বৃষ্টিপাত। যদিও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে দিনভর আকাশ মেঘলা থাকার এবং বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
2
9
শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নভেম্বরের শুরুতে এমন আবহাওয়ায় শহরবাসীর মনে একটাই প্রশ্ন- কবে থেকে নামবে শীত?
3
9
শীতের আগমন নিয়ে হাওয়া অফিস এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি। তবে নভেম্বরের প্রথম দিনগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
9
আজ বুধবার, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
5
9
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। অন্য দিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
6
9
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার ভোরে অন্ধ্রপ্রদেশের ওঙ্গলের কাছে স্থলভাগে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ‘মুরাসু’। সেই সময়ে এর সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার।
7
9
মুরাসু স্থলভাগে প্রবেশ করার পর তা শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে তেলেঙ্গানার দিকে এগোচ্ছে। এই পরিস্থিতির প্রভাবেই বুধবার থেকে বাংলার আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করবে।
8
9
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কালীপুজো পর্যন্ত তাপমাত্রার ধীরে ধীরে পরিবর্তন হতে পারে। এই সময়ে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে রাতের দিকে কিছুটা ঠান্ডার অনুভূতি মিলতে পারে।
9
9
স্বস্তির খবরের পাশাপাশি রয়েছে আশঙ্কাও- হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কালীপুজোর সময়ে পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির দেখা মিলতে পারে।