উচ্চশিক্ষায় এবার চাণক্যনীতি ও প্রাচীন গণিত! বাংলার কলেজ-বিশ্ববিদ্যালয়ে আর কী কী পড়তে হবে এবার?
নিজস্ব সংবাদদাতা
৪ নভেম্বর ২০২৬ ১১ : ৩৮
শেয়ার করুন
1
10
বাংলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার পাঠ্যক্রমে এবার জায়গা পেতে চলেছে প্রাচীন ভারতীয় গণিতশাস্ত্র ও চাণক্যনীতি।
2
10
বৈদিক যুগের গণিত থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা, কূটনীতি ও প্রশাসনিক চিন্তাভাবনাভারতীয় জ্ঞানচর্চার বিভিন্ন দিককে উচ্চশিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
3
10
মূল লক্ষ্য, ইন্ডিয়ান নলেজ সিস্টেম-কে গুরুত্ব দিয়ে জাতীয় শিক্ষানীতির নির্দেশিকা মেনে বাংলার উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ভারতীয় ঐতিহ্য ও জ্ঞানভাণ্ডারের প্রতিফলন ঘটানো।
4
10
ইতিমধ্যেই এই বিষয়ে কাজ শুরু করেছে রাজ্য সরকারের তৈরি বিশেষ টাস্ক ফোর্স। সূত্রের খবর, গণিতের পাঠ্যক্রমে বৈদিক যুগের গণিতশাস্ত্র এবং রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রমে চাণক্যনীতি অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
5
10
অর্থাৎ, প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি প্রাচীন ভারতের জ্ঞান-বিজ্ঞান, দর্শন ও রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিকও পড়ার সুযোগ তৈরি হতে পারে পড়ুয়াদের সামনে।
6
10
এই টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান এম জগদীশ কুমার। কমিটিতে রয়েছেন রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ অধ্যাপকরা। পাঠ্যক্রমের অভিন্ন কাঠামো তৈরি করাও এই কমিটির অন্যতম লক্ষ্য।
7
10
জানা যাচ্ছে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক কল্লোল পালও এই টাস্ক ফোর্সের সদস্য। তাঁর বক্তব্য, নতুন পাঠ্যক্রমে বৈদিক গণিতের পাশাপাশি প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞান ও গণিতচর্চার বিভিন্ন দিকও গুরুত্ব পেতে পারে। আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন পাঠ্যক্রম কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
8
10
শুধু গণিত বা রাষ্ট্রবিজ্ঞান নয়, অর্থনীতির পাঠ্যক্রমেও চাণক্যের অর্থনৈতিক চিন্তাভাবনা এবং রাষ্ট্র পরিচালনার ধারণা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
9
10
পাশাপাশি প্রাচীন ভারতীয় সাহিত্য ও জ্ঞানচর্চার বিভিন্ন শাখাকেও সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে সংযুক্ত করার ভাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পাঠ্যক্রমের সামঞ্জস্য বজায় রাখার পাশাপাশি নিজস্ব প্রয়োজন অনুযায়ী ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত পরিবর্তনের স্বাধীনতা দেওয়ার প্রস্তাবও রয়েছে।
10
10
উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতি ২০২০-তে ভারতীয় জ্ঞানব্যবস্থাকে শিক্ষার মূল ধারায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। ইউজিসির নির্দেশিকাতেও প্রাচীন ভারতীয় গণিত, জ্যোতির্বিজ্ঞান, দর্শন, চিকিৎসাবিদ্যা এবং অন্যান্য জ্ঞানচর্চাকে উচ্চশিক্ষার পাঠ্যক্রমে যুক্ত করার সুপারিশ রয়েছে। সেই নীতির ভিত্তিতেই বাংলার উচ্চশিক্ষায় এই পরিবর্তনের উদ্যোগ।