মার্কিন মধ্যবর্তী নির্বাচনে বড়সড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশজুড়ে রিপাবলিকানদের বিরুদ্ধে জনমতের প্রতিফলন ঘটিয়ে একের পর এক আসনে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা।
2
12
সেনেটের পাশাপাশি হাউস অফ রিপ্রেজেন্টেটিভসেও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে তারা। টেক্সাস, কানসাস, সাউথ ক্যারোলিনা, ওহাইও এবং আইওয়ার মতো দীর্ঘদিনের রিপাবলিকান-প্রভাবিত রাজ্যেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এই ফলাফল ট্রাম্পের প্রেসিডেন্সির শেষ দু’বছরের রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে দিতে পারে।
3
12
এবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পিছনে একাধিক কারণ কাজ করেছে বলে মনে করা হচ্ছে। লাগামছাড়া জীবনযাত্রার খরচ, ট্রাম্পের জনপ্রিয়তায় পতন এবং ইরান যুদ্ধ নিয়ে অসন্তোষ রিপাবলিকানদের ভোটব্যাঙ্কে প্রভাব ফেলেছে।
4
12
নির্বাচনের ফল স্পষ্ট হওয়ার পর ট্রাম্প জানিয়েছেন, দেশের স্বার্থে তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে তাঁর দাবি, তিনি নিজে নির্বাচনে প্রার্থী হলে রিপাবলিকানরা বিপুল ব্যবধানে জয়ী হত।
5
12
সবচেয়ে উল্লেখযোগ্য ফল এসেছে কানসাসে। প্রায় ৯৪ বছর পর এই রাজ্যের সেনেট আসনে জয় পেল ডেমোক্র্যাটরা। রিপাবলিকান প্রার্থী রজার মার্শালকে হারিয়ে জয়ী হয়েছেন মেথডিস্ট চার্চের যাজক অ্যাডাম হ্যামিল্টন।
6
12
সবচেয়ে উল্লেখযোগ্য ফল এসেছে কানসাসে। প্রায় ৯৪ বছর পর এই রাজ্যের সেনেট আসনে জয় পেল ডেমোক্র্যাটরা। রিপাবলিকান প্রার্থী রজার মার্শালকে হারিয়ে জয়ী হয়েছেন মেথডিস্ট চার্চের যাজক অ্যাডাম হ্যামিল্টন।
7
12
টেক্সাসে আরও বড় চমক দিয়েছেন জিনা হিনোজা। রিপাবলিকান গ্রেগ অ্যাবটকে হারিয়ে গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি। ১৯৯০ সালের পর প্রথমবার এই রাজ্যে ডেমোক্র্যাট গভর্নর পেলেন বাসিন্দারা। পাশাপাশি প্রথম লাতিনা মহিলা হিসেবে রাজ্যের গভর্নরের দায়িত্ব নিতে চলেছেন হিনোজা।
8
12
নর্থ ক্যারোলিনায় রয় কুপার সেনেট নির্বাচনে জয় পেয়েছেন। নিউ জার্সির হাউস আসনে প্রাক্তন নৌসেনা পাইলট রেবেকা বেনেট হারিয়েছেন রিপাবলিকান টম কিন জুনিয়রকে। পেনসিলভেনিয়ায় বব ব্রুকসের জয়ও ডেমোক্র্যাট শিবিরকে শক্তিশালী করেছে।
9
12
গভর্নর নির্বাচনে ওহাইওতে ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামী পরাজিত হয়েছেন ডেমোক্র্যাট অ্যামি অ্যাকশনের কাছে। আইওয়ায় রব স্যান্ড রিপাবলিকান জ্যাক লাহনকে হারিয়ে গভর্নর হয়েছেন।
10
12
জর্জিয়ায় কিশা ল্যান্স বটমস প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা গভর্নর হওয়ার নজির গড়েছেন। উইসকনসিনে ডেভিড ক্রাউলি এবং নিউ মেক্সিকোয় ডেব হালান্ডও ঐতিহাসিক জয় পেয়েছেন।
11
12
কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে ট্রাম্প প্রশাসনের একাধিক নীতি ও বিল আটকে দেওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে শুনানি, তদন্ত এবং সমন জারির ক্ষমতাও বাড়বে বিরোধীদের।
12
12
তবে প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা এবং সেনেটের ফিলিবাস্টার নিয়মের কারণে সব সিদ্ধান্ত আটকানো সহজ হবে না। ফলে ট্রাম্পের প্রশাসনের আগামী দু’বছর যে রাজনৈতিকভাবে কঠিন হতে চলেছে, তা বলাই যায়।