১.৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ দেবে কেন্দ্র সরকার, কারা পাবেন? কীভাবে আবেদন করবেন? কী কী নথি লাগবে? জেনে নিন বিস্তারিত
নিজস্ব সংবাদদাতা
২ সেপ্টেম্বর ২০২৬ ১২ : ১৮
শেয়ার করুন
1
12
হঠাৎ পথ দুর্ঘটনা ঘটলে একদিকে প্রিয় মানুষের জীবন নিয়ে চিন্তা অন্যদিকে চিকিৎসার খরচ জোগাড় করার চিন্তা, এই সমস্যার কথা মাথায় রেখে ভারত সরকার চালু করেছে PM RAHAT প্রকল্প।
2
12
পথ দুর্ঘটনায় আক্রান্ত হওয়া ব্যক্তিরা জনপ্রতি সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পেতে পারেন।
3
12
PM RAHAT হল ভারত সরকারের একটি উদ্যোগ, যার মূল লক্ষ্য পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার সুযোগ করে দেওয়া। দুর্ঘটনার পর প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে টাকা না থাকা যেন তাৎক্ষণিক বাধা হয়ে না দাঁড়ায় সেই কারণেই দেড় লক্ষ টাকার সরকারি বিমা৷
4
12
এই ১.৫ লক্ষ টাকা কোনও নগদ অর্থ হিসেবে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে না। কীভাবে পাবেন এই টাকা?
5
12
দুর্ঘটনা ঘটলে 112-এ ফোন করে অ্যাম্বুল্যান্স এবং কাছের নির্ধারিত হাসপাতালের বিষয়ে সাহায্য নেওয়া যায়। দুর্ঘটনাস্থলে থাকা যে কোনও ব্যক্তি এই সাহায্য চাইতে পারেন।
6
12
PM RAHAT-এর আওতায় নির্ধারিত হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পর যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছনো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
7
12
সরকারি তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় দুর্ঘটনার তারিখ থেকে সর্বোচ্চ ৭ দিন পর্যন্ত ১.৫ লক্ষের ক্যাশলেস চিকিৎসা কভার রয়েছে।
8
12
এই ক্যাশলেস সুবিধা পাওয়ার জন্য আলাদা করে আপনাকে কোনও ফর্ম পূরণ করতে হবে না৷
9
12
রোগীকে নিজে PM RAHAT-এর জন্য কোনও আলাদা আবেদনপত্র জমা দিতে হয় না। হাসপাতাল রোগীর রেজিস্ট্রেশন এবং প্রকল্পের প্রয়োজনীয় প্রক্রিয়া TMS-এর মাধ্যমে সম্পন্ন করে।
10
12
আধার কার্ড গুরুত্বপূর্ণ পরিচয়পত্র৷ তবে আধার কার্ড সঙ্গে না থাকলেও চিকিৎসার সুবিধা পাওয়া যাবে৷ তবে কারা এই সুবিধার আওতায় পড়বেন, কোন হাসপাতাল এই প্রকল্পের অধীনে থাকবে এবং কোন ধরনের চিকিৎসার ক্ষেত্রে এই টাকা পাবেন, এই সমস্ত বিষয় প্রকল্পের বাস্তবায়ন সংক্রান্ত নিয়মের ভিত্তিতে নির্ধারিত হবে।
11
12
PM RAHAT- কোনও নিয়মিত স্বাস্থ্যবিমা নয়, যার মাধ্যমে সারা বছর সব ধরনের অসুস্থতার চিকিৎসার ক্যাশলেশ সুবিধা পাবেন। এই প্রকল্পটি নির্দিষ্টভাবে পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জন্য ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
12
12
সরকার এই প্রকল্পকে এমন একটি জীবনরক্ষাকারী উদ্যোগ হিসেবে তুলে ধরেছে, যার উদ্দেশ্য হল অর্থ বা তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা না থাকার কারণে যেন কোনও মানুষের প্রাণ না যায়।