নিজের বাড়ি, এই স্বপ্ন প্রায় প্রত্যেকেরই থাকে। তবে সাধ থাকলেও সাধ্য সকলের থাকে না। কিন্তু, এখন অনেকটাই চিন্তামুক্ত এই স্বপ্ন সফল হওয়া। কারণ, প্রথমবার বাড়ি কিনতে বা তৈরি করতে ইচ্ছুকদের জন্য বড় সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকারের 'প্রধানমন্ত্রী আবাস যোজনা'।
2
10
এই প্রকল্পের আওতায় সরকার হোম লোনের সুদের উপর সর্বোচ্চ ১.৮০ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেয়। ফলে মাসিক ইএমআই-এর বোঝা অনেকটাই কমে যায়।
3
10
এই প্রকল্পের সুবিধা নিতে চাইলে, যোগ্যতা-সহ প্রয়োজনীয় শর্ত এবং আবেদন করার পদ্ধতিগুলো কী কী?
4
10
'প্রধানমন্ত্রী আবাস যোজনা'য় আবেদনকারীদের বার্ষিক পারিবারিক আয়ের ভিত্তিতে তিনটি প্রধান শ্রেণিতে ভাগ করা হয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী এই প্রকল্পের আওতায় সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত হোম লোন নেওয়া যাবে। কেনা বা নির্মাণ করা বাড়ির মোট মূল্য ৩৫ লক্ষের বেশি হওয়া চলবে না। সরকারের দেওয়া ১.৮০ লক্ষ ভর্তুকি একবারে নয়, প্রতি বছর ৩৬,০০০ টাকা করে ৫টি সমান কিস্তিতে সরাসরি ঋণ অ্যাকাউন্টে জমা হয়। এতে ঋণের মূলধন কমে যায় এবং ইএমআই-ও কম হয়।
5
10
ভর্তুকি পাওয়ার জন্য কী কী শর্ত? ১) আবেদনকারী বা তাঁর পরিবারের কোনও সদস্য (স্বামী, স্ত্রী বা অবিবাহিত সন্তান)-এর নামে দেশের কোথাও কোনও পাকা বাড়ি থাকা যাবে না। ২) আগে কোনও আবাসন প্রকল্পের সুবিধা নেওয়া যাবে না। ৩) পরিবারের কেউ আগে কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোনও আবাসন প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। ৪) নতুন বাড়ির রেজিস্ট্রিতে পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যের নাম একক বা যৌথ মালিক হিসেবে থাকা বাধ্যতামূলক।
6
10
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি-হোম লোন এবং ভর্তুকির জন্য আবেদনের জন্য, প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট। চাকরিজীবীদের ক্ষেত্রে স্যালারি স্লিপ ও ফর্ম ১৬। ব্যবসায়ী বা স্বনিযুক্তদের ক্ষেত্রে গত ২-৩ বছরের আইটিআর। দেশের কোথাও নিজের নামে কোনও পাকা বাড়ি নেই, এমন হলফনামা। অনুমোদিত লেআউট প্ল্যান, এগ্রিমেন্ট টু সেল অথবা নির্মাণ ব্যয়ের হিসেব থাকা বাধ্যতামূলক।
7
10
কীভাবে পাবেন ভর্তুকি? প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গৃহঋণ দেয় এমন কোনও সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক বা হাউজিং ফাইন্যান্স কোম্পানি (যেমন HDFC, SBI, PNB Housing ইত্যাদির সঙ্গে যোগাযোগ করুন) বেছে নিন। হোম লোনের সঙ্গে PMAY-U 2.0 ভর্তুকির আবেদন করুন। ব্যাঙ্কের যাচাই ও সরকারি পোর্টালে আপলোড ব্যাঙ্ক আপনার নথি ও যোগ্যতা যাচাই করবে। সব কিছু সঠিক থাকলে ঋণ অনুমোদন করবে এবং ভর্তুকির আবেদন ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক-সহ সরকারের কেন্দ্রীয় নোডাল এজেন্সির পোর্টালে আপলোড করবে।
8
10
সরকারি অনুমোদনের পর ভর্তুকি অ্যাকাউন্টে জমা কেন্দ্রীয় নোডাল এজেন্সি আবেদন যাচাই করার পর অনুমোদন দিলে ডিবিটি-এর মাধ্যমে ভর্তুকির টাকা সরাসরি আপনার হোম লোন অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এতে ঋণের মূলধন কমে যাবে এবং মাসিক কিস্তি-ও কমবে।
9
10
এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট (pmaymis.gov.in)-এ গিয়ে নিজের যোগ্যতা যাচাই করা যায়। আবেদন করার পর যে Assessment ID তৈরি হবে, তার মাধ্যমে আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাসও ট্র্যাক করা যাবে। তবে লোন সক্রিয় থাকা এবং প্রকল্পের সমস্ত নিয়ম মেনে চললেই প্রতিবছর ভর্তুকির কিস্তি আপনার ঋণ অ্যাকাউন্টে জমা হবে।
10
10
এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট (pmaymis.gov.in)-এ গিয়ে নিজের যোগ্যতা যাচাই করা যায়। আবেদন করার পর যে Assessment ID তৈরি হবে, তার মাধ্যমে আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাসও ট্র্যাক করা যাবে। তবে লোন সক্রিয় থাকা এবং প্রকল্পের সমস্ত নিয়ম মেনে চললেই প্রতিবছর ভর্তুকির কিস্তি আপনার ঋণ অ্যাকাউন্টে জমা হবে।