দেশের প্রতিটি পরিবারের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কেন্দ্র সরকার চালু করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা । ২০১৫ সালে শুরু হওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল সকলের জন্য বাসস্থান।
2
12
বর্তমানে শহর ও গ্রামের লক্ষ লক্ষ পরিবার এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে পাকা বাড়ি নির্মাণের সুযোগ পাচ্ছেন। তবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে নির্দিষ্ট কিছু যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথি সম্পর্কে জানা জরুরি।
3
12
প্রধানমন্ত্রী আবাস যোজনার দুটি প্রধান অংশ রয়েছে। PMAY-Urban (PMAY-U) শহরাঞ্চলের বাসিন্দাদের জন্য এবং PMAY-Gramin (PMAY-G) গ্রামীণ এলাকার যোগ্য পরিবারগুলির জন্য চালু করা হয়েছে। দুই ক্ষেত্রেই সুবিধা পাওয়ার নিয়ম কিছুটা আলাদা।
4
12
PMAY-Urban 2.0, যা ২০২৪ সালে চালু হয়েছে, তার আওতায় অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি, লো ইনকাম গ্রুপ এবং মিডল ইনকাম গ্রুপ পরিবারগুলি আবেদন করতে পারবেন।
5
12
এছাড়া আবেদনকারী বা তাঁর পরিবারের কোনও সদস্যের নামে দেশের কোথাও স্থায়ী পাকা বাড়ি থাকা চলবে না। একই উদ্দেশ্যে কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোনও আবাসন প্রকল্পের সুবিধা আগে গ্রহণ করা থাকলেও এই প্রকল্পের সুবিধা সাধারণত পাওয়া যাবে না।
6
12
PM আবাস যোজনার আওতায় সুবিধাভোগীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়। PMAY-Urban 2.0-এ রয়েছে—নিজের জমিতে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে নির্মিত সাশ্রয়ী আবাসনের সুবিধা। শহরে ভাড়াভিত্তিক আবাসনের সুযোগ। যোগ্য আবেদনকারীদের জন্য হোম লোনে সুদের ভর্তুকি ।
7
12
অন্যদিকে, PMAY-Gramin-এর আওতায় গ্রামীণ এলাকার যোগ্য পরিবারগুলিকে পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় মৌলিক সুবিধা দেওয়া হয়।
8
12
যোগ্য আবেদনকারীরা সরকারি PMAY পোর্টাল, কমন সার্ভিস সেন্টার অথবা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদনের সময় ব্যক্তিগত তথ্য, আধার নম্বর, পরিবারের সদস্যদের বিবরণ, আয়ের তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। আবেদন জমা পড়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নথি ও তথ্য যাচাই করে অনুমোদনের সিদ্ধান্ত নেবে।
9
12
বিশেষজ্ঞদের পরামর্শ, আবেদনপত্রে দেওয়া তথ্য যেন আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য সরকারি নথির সঙ্গে হুবহু মেলে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল বা যাচাই প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে।
10
12
সাধারণভাবে নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন হয়—আধার কার্ড, পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, আয়ের শংসাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ , জমির মালিকানার নথি, সম্পত্তি সংক্রান্ত নথি, প্রয়োজন অনুযায়ী জাতিগত শংসাপত্র বা অন্যান্য যোগ্যতার প্রমাণপত্র।
11
12
আবেদন জমা দেওয়ার পরে সরকারি PMAY পোর্টালে গিয়ে আবেদন নম্বর বা প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে স্ট্যাটাস দেখা যাবে। এছাড়া সরকার অনুমোদিত সুবিধাভোগীদের তালিকাও নিয়মিত প্রকাশ করে।
12
12
সরকার আবেদনকারীদের সতর্ক করে জানিয়েছে, শুধুমাত্র সরকারি ও অনুমোদিত মাধ্যমেই আবেদন করতে হবে। কোনও ব্যক্তি বা এজেন্টের মাধ্যমে নিশ্চিত অনুমোদনের প্রলোভনে ব্যক্তিগত তথ্য বা অর্থ লেনদেন করা উচিত নয়। সঠিক নিয়মে আবেদন করলে যোগ্য ব্যক্তিরাই এই গুরুত্বপূর্ণ আবাসন প্রকল্পের সুবিধা পেতে পারবেন।