এই সময় দাঁড়িয়েও ইমপ্লইস প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ ভারতীয়দের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ রিটায়ারমেন্ট সেভিংসের মাধ্যম। এটি মূলত দ্য এমপ্লইস প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। ভবিষ্যতের জন্য যাঁরা পরিকল্পনা করছেন তাঁদের জন্য খুবই উপকারী যে এটি সেটা বলাফ অপেক্ষা রাখে না। ছবি- সংগৃহীত
2
10
তবে অতীতের মতো এখন আর পিএফের টাকা তুলতে বারবার ব্যাঙ্কে দৌড়াতে হবে না। আপনি চাইলে সহজেই, বাড়ি বসেই টাকা তুলতে পারবেন। কীভাবে? ইউপিআইয়ের সাহায্যে। ছবি- সংগৃহীত
3
10
তবে ইউপিআইয়ের সাহায্যে পিএফের টাকা তোলার আগে দেখে নিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে তথ্য ইপিএফওতে দেওয়া আছে সেটা সঠিক এবং অ্যাক্টিভ কিনা। কারণ এর সঙ্গে লিংকড অ্যাকাউন্টে সোজা টাকা ঢুকবে উইথড্র করার পর। মিসম্যাচ বা কোনও ভুলভ্রান্তি হলে তখন টাকাটা পেতে দেরি হবে। ছবি- সংগৃহীত
4
10
দেখে নিন ইপিএফওতে দেওয়া ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট হোল্ডারের নাম, মোবাইল নম্বর, অ্যাক্টিভ ইউপিআই আইডি যদি থেকে থাকে সেটা সঠিক এবং অ্যাক্টিভ আছে কিনা। ছবি- সংগৃহীত
5
10
এছাড়া দেখে নিন আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট আছে কিনা। ইপিএফও এই ক্ষেত্রে আধার, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল চায়। একটিও যদি তথ্য মিসিং বা অসম্পূর্ণ থাকে তাহলে টাকা তুলতে সমস্যায় পড়বেন। ছবি- সংগৃহীত
6
10
অনেকেই ভাবেন ইপিএফ অ্যাকাউন্টে যত টাকা জমা হয়েছে সবটাই বুঝি একবারে তুলে নেওয়া যায়। কিন্তু না সেটা নয়। আপনি কোন উদ্দেশ্যে, কেন টাকা তুলছেন তার উপর কত টাকা তুলতে পারবেন সেটা নির্ভর করে। ছবি- সংগৃহীত
7
10
কী কী ক্ষেত্রে ইপিএফের টাকা তোলা যায়? অবসরের সময়, চাকরি না থাকলে, কোনও রোগ ব্যাধির চিকিৎসার, উচ্চশিক্ষার, বিয়ে বা বাড়ি কেনা বা বানানোর সময় টাকা তোলা যাবে। এবার কত টাকা তুলতে পারবেন সেটা নির্ভর করে কত বছর চাকরি করছেন আর কেন টাকা তুলছেন সেটার উপর। ছবি- সংগৃহীত
8
10
ইউপিআইয়ের সাহায্যে পিএফের টাকা তুললে কী সুবিধা পাবেন? দ্রুত হবে, বারবার ব্যাঙ্কে দৌড়াতে হবে না। প্রসেসিংয়ের সময় কম লাগবে। ছবি- সংগৃহীত
9
10
তবে ইউপিআইয়ের মাধ্যমে পিএফের টাকা তুলতে গেলে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্কের ডিটেল, ইউএএন তথ্য, এমপ্লইয়ের তথ্য লাগবে। ছবি- সংগৃহীত
10
10
কোথা থেকে টাকা তুলতে পারেন? ইপিএফওর পোর্টাল থেকে। এছাড়া উমাং অ্যাপ, বা অন্যান্য সরকারি সার্ভিসের সাহায্যে টাকা তুলতে পারবেন। কোনও অজানা লিঙ্ক, কাউকে ওটিপি দিয়ে, বা কোনও ফোন বা মেসেজে কোনও রকম তথ্য দিয়ে টাকা তোলার চেষ্টা করবেন না। লাভের বদলে ক্ষতি হবে।ছবি- সংগৃহীত