অনেকের ধারণা প্যান কার্ড বুঝি কেবল ভারতীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি, এবং এটি কেবলই ইনকাম ট্যাক্স ফাইল করার সময় লাগে। কিন্তু না বিষয়টা তেমন নয়। বরং এই গুরুত্বপূর্ণ নথি ছাড়া এই কাজগুলোর একটিও আপনি করতে পারবেন না। নিম্নলিখিত লেনদেনের জন্য আবশ্যক প্যান কার্ড। ছবি- সংগৃহীত
2
8
কোনও অস্থাবর সম্পত্তি যার দাম ২০ লাখ টাকার বেশি সেটা কিনতে বা বেচতে গেলে প্যান কার্ড লাগবেই। এই অস্থাবর সম্পত্তি ফ্ল্যাট, বাড়ি, জমি বা অন্য যা কিছু হতে পারে। ছবি- সংগৃহীত
3
8
কোনও জিনিস যার দাম ২ লাখ টাকার বেশি সেটা কিনতে গেলেও লাগবে প্যান কার্ড। এই তালিকায় গয়না, দামি ইলেকট্রিকের জিনিস, কোনও প্রিমিয়াম সার্ভিস বা জিনিস পড়তে পারে। ছবি- সংগৃহীত
4
8
কোনও আনলিস্টেড শেয়ার যার মূল্য ১ লাখ টাকার বেশি সেটা কিনতে বা বেচতে গেলেও লাগবে এই গুরুত্বপূর্ণ নথি। ছবি- সংগৃহীত
5
8
যদি আপনি ৫ লাখ টাকা বেশি দামের কোনও গাড়ি কেনেন তাহলেও প্যান কার্ডের নম্বর লাগবে। এই গাড়ির মধ্যে সাধারণ চার চাকা থেকে বাইক, বা বাস, লরিও পড়ে। ছবি- সংগৃহীত
6
8
নির্দিষ্ট কিছু বিনিয়োগ বা ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সময়ও প্যান কার্ড লাগে। মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় এটি দেখা হয়। ছবি- সংগৃহীত
7
8
কেন এই সব ক্ষেত্রে প্যান কার্ড লাগে? যাতে সরকার ফান্ডের লেনদেন ট্র্যাক করতে পারে। আপনি যত ইনকাম দেখাচ্ছেন তার সঙ্গে খরচ মিলছে কিনা বা কোনও সন্দেহজনক লেনদেন করছেন কিনা সেটা দেখার জন্যও প্যান কার্ড নম্বর নেওয়া হয়। ছবি- সংগৃহীত
8
8
প্যান কার্ড না থাকলে তবে কি এই লেনদেন করতে পারবেন না? সেই ক্ষেত্রে আপনাকে ফর্ম ৬০ জমা করতে হবে। তাও সবক্ষেত্রে এটি গ্রহণ হয় না। ছবি- সংগৃহীত