এখন প্রায় সব আর্থিক কাজের ক্ষেত্রেই কার্ড খুব গুরুত্বপূর্ণ। ব্যাঙ্কে বড় অঙ্কের টাকা জমা দেওয়া, আয়কর রিটার্ন ফাইল করা, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ- সব জায়গাতেই প্যান কার্ড লাগে।
2
10
বর্তমানে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা নিয়ে কড়াকড়ি বাড়িয়েছে আয়কর দফতর। এখনও যাঁদের প্যান-আধার লিঙ্ক হয়নি, তাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। ফলে ব্যাঙ্কিং, আয়কর রিটার্ন জমা দেওয়া এবং বিভিন্ন আর্থিক পরিষেবায় সমস্যা দেখা দিতে পারে।
3
10
তবে ভাল খবর হল, ঘরে বসেই অনলাইনে প্যান-এর স্ট্যাটাস পরীক্ষা করা এবং সমস্যার সমাধান করা সম্ভব।
4
10
আয়কর দফতরের নিয়ম অনুযায়ী, প্যান এবং আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। এই নিয়ম না মানলে প্যান কার্ড অকার্যকর হয়ে যায়।
5
10
এক্ষেত্রে অনেকেই বুঝতে পারেন না তাঁদের প্যান এখনও সক্রিয় রয়েছে কিনা। পরে গুরুত্বপূর্ণ কাজের সময় গিয়ে সমস্যা ধরা পড়ে।
6
10
বিশেষজ্ঞদের মতে, প্যান নিষ্ক্রিয় হয়ে গেলে সবচেয়ে বেশি সমস্যা হয় আয়কর সংক্রান্ত কাজে। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা যায় না, টিডিএস ফেরত পেতে দেরি হয়। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, বড় অঙ্কের লেনদেন, শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রেও বাধা তৈরি হতে পারে।
7
10
কীভাবে বুঝবেন প্যান সক্রিয় রয়েছে? এর জন্য আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টালে যেতে হবে। সেখানে 'লিঙ্ক আধার স্ট্যাটাস' অপশনে ক্লিক করতে হবে। এরপর প্যান নম্বর এবং আধার নম্বর লিখে জমা দিলেই জানা যাবে দুটি নথি লিঙ্ক করা আছে কিনা।
8
10
যদি দেখা যায় প্যান-আধার লিঙ্ক হয়নি, তাহলে সেটিও অনলাইনে ঠিক করা সম্ভব। প্রথমে নির্ধারিত জরিমানা জমা দিতে হবে। বর্তমানে দেরিতে লিঙ্ক করার জন্য ১,০০০ টাকা ফি নেওয়া হয়। টাকা জমা দেওয়ার পরে আবার পোর্টালে গিয়ে ' লিঙ্ক আধার' অপশনে প্যান ও আধার নম্বর দিয়ে আবেদন করতে হবে।
9
10
তবে অনেক সময় প্যান ও আধারে থাকা নাম, জন্মতারিখ বা অন্যান্য তথ্য না মিললে সমস্যা হয়। সেক্ষেত্রে আগে তথ্য সংশোধন করাতে হবে। তথ্য মিললে সাধারণত কয়েক দিনের মধ্যেই লিঙ্কিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায়।
10
10
আর্থিক বিশেষজ্ঞদের পরামর্শ, যাঁরা এখনও প্যান-আধার লিঙ্ক করেননি, তাঁদের দ্রুত এই কাজ সেরে ফেলা উচিত। কারণ বর্তমানে প্রায় সব গুরুত্বপূর্ণ আর্থিক পরিষেবার জন্য সক্রিয় প্যান কার্ড প্রয়োজন। কয়েক মিনিট সময় নিয়ে অনলাইনে স্ট্যাটাস যাচাই করলে ভবিষ্যতের বড় ঝামেলা এড়ানো সম্ভব।