হাতে মাত্র তিন থেকে চারদিনের ছুটি? কাছেপিঠে কোথাও বেড়াতে যেতে চাইছেন? আচ্ছা জায়গাটি যদি ঘরের কাছেই হয়, তাও প্রাকবর্ষার বৃষ্টিতে ভেজা সবুজে ঘেরা পাহাড় আর উচ্ছ্বল নদী সমেত? কি শুনেই লোভ হচ্ছে তো? তবে আর চিন্তা কী, ভিড় এড়িয়ে সামার ভ্যাকেশন বা উইকেন্ডে ঘুরে আসুন ডুয়ার্সের এই অফবিট জায়গাগুলো থেকে। ছবি- সংগৃহীত
2
12
সিসামারা: আলিপুরদুয়ারের একটি অফবিট ছোট্ট গ্রাম এটি। জলদাপাড়া জাতীয় উদ্যানের দক্ষিণ দিকে অবস্থিত। এখান থেকে বয়ে গিয়েছে সিসামারা নদী। এখানে গেলে সবুজের সমারোহ, নদীর শব্দের পাশাপাশি পেতে পারেন বন্য জন্তুর দেখা। ছবি- সংগৃহীত
3
12
ভুটানঘাট: রায়ডক নদীর পাশে অবস্থিত এই জায়গাটি। এখানকার শান্ত, নিরিবিলি এবং মনোরম পরিবেশ আপনার মন কাড়তে বাধ্য। আয়েশ করে ২-৩ দিন কাটানোর আদর্শ জায়গা। পাহাড়, নদী ছাড়াও আছে চা বাগান। ছবি- সংগৃহীত
4
12
ডালিম খোলা: গোরুবাথানের কাছে অবস্থিত এটি। ডালিম ফোর্ট দেখত যেতে পারেন এখান থেকে। রয়েছে ডালিম খোলা নদী, পাহাড়। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা আপনার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হতে পারে। ছবি- সংগৃহীত
5
12
জুরানটি চা বাগান: চাকসার কাছে অবস্থিত এটি। ঢেউ খেলানো চা বাগানের মাঝে কটাদিন কাটানোর সেরা ঠিকানা হতে করে এটি। সামনেই নদী রয়েছে। চাইলেই ঘুরে আসতে পারেন সুন্তালেখোলা, সামসিং থেকে। ছবি- সংগৃহীত
6
12
বিন্দু: ভারত, ভুটান বর্ডারের কাছে অবস্থিত এই জায়গাটি। এখানে দারচিনি চাষ হয়। জলঢাকা নদীর তীরে অবস্থিত এই ছোট্ট গ্রামটি আপনি পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। যেতে পারেন বিদ্যুৎ প্ল্যান্ট দেখতে, বা নদীর পাড়ে বসে অনায়াসে অনেকটা সময় কাটাতে পারেন। ছবি- সংগৃহীত
7
12
ফাগু: গরুমারা জাতীয় উদ্যানের ঠিক পাশেই এটি অবস্থিত। এখান থেকে গরুমারা, সুন্তালেখোলা, সামসিংয়ের পাশাপাশি কালিম্পং, লাভা, রিশপ থেকে ঘুরে আসতে পারেন। ছবি- সংগৃহীত
8
12
গাহুনবাড়ি: সিকিম, ভুটান বর্ডারের কাছে অবস্থিত এই অফবিট জায়গাটি। চোখের আরাম পাবেন এইখানে গেলে। শান্ত নদীতে পা ডুবিয়ে সময় কাটাতে পারেন। এছাড়া যেতে পারেন চাপরামারি, গরুমরায়। ছবি- সংগৃহীত
9
12
চামুর্চি: এখান থেকে কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট ভিউ পাওয়া যাবে। কালাপানি, গরুচিরা, রোহিতি, ইত্যাদির মতো জঙ্গলের শোভা দেখতে পারেন। ভাগ্য ভাল থাকলে লেপার্ড, হাতি, গৌড়, ইত্যাদির দেখা পেতে পারেন। ছবি- সংগৃহীত
10
12
খুট্টিমারি: গেয়ারকাটার কাছে অবস্থিত এই জায়গাটি। খুব বেশি পরিচিত নয়। কিন্তু প্রকৃতি ভালবাসলে এটি আপনার গন্তব্য হওয়া উচিত। ছবি- সংগৃহীত
11
12
রঙ্গ: নাম শুনে হাসি পেলেও জায়গাটার সৌন্দর্য চোখ ধাঁধানো সুন্দর। যাঁরা বার্ড ওয়াচার, তাঁদের জন্য আদর্শ এই জায়গাটি। জলঢাকা হাইডেল প্রজেক্ট খুব কাছেই অবস্থিত এটির। এখান থেকে ঝালং, ঝান্ডিও ঘুরে আসতে পারেন চাইলে। ছবি- সংগৃহীত
12
12
কাঠামবাড়ি: গজলডোবার খুব কাছেই অবস্থিত এটি। পর্যটকদের খুব একটা ভিড় এখানে দেখা যায় না। গৌড়, হাতি, ইত্যাদির মতো জন্তু রয়েছে এই জঙ্গলে। রয়েছে চা বাগানও। ছবি- সংগৃহীত