এই মাসের শুরুর দিকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন নীতীশ কুমার। তারপর সোমবার (৩০ মার্চ, ২০২৬) বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ রাজ্য বিধান পরিষদ থেকে পদত্যাগ করেছেন।
2
11
গত বছর অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে এনডিএ-র বিপুল বিজয়ের পর, দশমবার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন নীতীশ কুমার। ভারতে যা রেকর্ড। এর ঠিক চার মাস পরেই রাজ্যসভার ভোটে লড়েন তিনি। জয়ও হাসিল হয়। জানা গিয়েছে, সোমবারই তিনি মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিতে পারেন।
3
11
নীতীশের বদলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন? তা নিয়েই এখন জোর চর্চা। নীতীশ কুমার রাজ্যের শীর্ষ রাজনৈতিক পদ থেকে সরে এসে সংসদের উচ্চকক্ষে (রাজ্যসভা) যাচ্ছেন। এই প্রেক্ষাপটে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রীর প্রার্থী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকেই আসবেন বলে ধারণা।
4
11
সূত্রের খবর, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী সম্ভবত বিজেপি থেকেই হবেন। কারণ ২০২৫ বিধানসভা ভোটে ২৪৩ আসনের মধ্যে ৮৯টি আসন জিতেছিল বিজেপি। পদ্ম বাহিনীই এ রাজ্যে একক বৃহত্তম দল। জোটসঙ্গী জেডিইউ জয় পেয়েছিল ৮৫টি আসনে।
5
11
কারা বিহারের মুখ্যমন্ত্রীর পদের দাবিদার? বিজেপি-র থেকে মুখ্যমন্ত্রী হলে ক্ষমতা ভাগাভাগির অঙ্কে জেডিইউ-এর ঝুলিতে যেতে পারে দু'টি উপ-মুখ্যমন্ত্রীর পদ।
6
11
নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার: জল্পনা তুঙ্গে যে, নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার (যিনি দীর্ঘকাল ধরে প্রচারের আলো থেকে দূরে ছিলেন) বিহারের উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন।
7
11
বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী: সম্রাট চৌধুরী হলেন সেইসব বিজেপি নেতাদের মধ্যে অন্যতম শীর্ষ দাবিদার, যাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে রয়েছেন। এই মাসেই তিনি পশ্চিমবঙ্গে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিহারের রাজনীতি নিয়ে আলোচনা করেন।
8
11
কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সূত্রের খবর, রাই প্রভাবশালী ওবিসি যাদব সম্প্রদায়ের মানুষ এবং মনে করা হয় যে, বিরোধী দল আরজেডি-র মূল ভোটব্যাঙ্কে আঘাত হানার বা ফাটল ধরানোর ক্ষমতা তাঁর রয়েছে।
9
11
দীঘার বিধায়ক সঞ্জীব চৌরাসিয়া: আরেকজন সম্ভাব্য দাবিদার হলেন দীঘার বিধায়ক সঞ্জীব চৌরাসিয়া। তাঁর বাবা গঙ্গা প্রসাদ চৌরাসিয়া ছিলেন বিহারে বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সিকিমের প্রাক্তন রাজ্যপাল।
10
11
অন্যান্য প্রার্থীরা: রাজনৈতিক মহলে যেসব নেতার নাম নিয়ে জল্পনা চলছে, তাঁদের মধ্যে রয়েছেন বিহারের তফসিলি জাতি ও উপজাতি কল্যাণ মন্ত্রী জনক রাম। তিনি গোপালগঞ্জের বাসিন্দা এবং অনগ্রসর শ্রেণি ও দলিত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই তালিকায় থাকা আরেকজন হলেন বিহারের শিল্পমন্ত্রী দিলীপ জয়সওয়াল। তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বৈশ্য সম্প্রদায়ের প্রতিনিধি। তাঁর আদি বাড়ি সীমান্তবর্তী জেলা কিষাণগঞ্জে।
11
11
এছাড়া পরিহারের বিধায়ক গায়ত্রী দেবী, যাদব সম্প্রদায়ের এবং উচ্চবর্ণের দলীয় নেতা নীতীশ মিশ্র ও মঙ্গল পাণ্ডে-ও মুখ্যমন্ত্রীর পদের জন্য সম্ভাব্য দাবিদারদের তালিকায় রয়েছেন।