ভারতে পাসপোর্ট সংক্রান্ত নিয়মে নতুন পরিবর্তন এনেছে কেন্দ্র। শিশুদের পাসপোর্টের মেয়াদে বদলের পাশাপাশি বেড়েছে একাধিক পরিষেবার ফি। সাধারণ পাসপোর্ট, তৎকাল, হারানো বা নষ্ট পাসপোর্টের বদলে নতুন পাসপোর্ট— সব ক্ষেত্রেই নতুন হার প্রযোজ্য।
2
8
১৫ বছরের কম বয়সি শিশুর জন্য ইস্যু করা ৩৬ পাতার সাধারণ পাসপোর্টের মেয়াদ হবে ৫ বছর অথবা শিশুর ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত, যেটি আগে হবে, সেটিই কার্যকর হবে। এই পরিবর্তন পাসপোর্ট (সংশোধনী) আইন, ২০২৬-এর মাধ্যমে আনা হয়েছে।
3
8
৩৬ পাতার নতুন বা রিনিউ করা সাধারণ পাসপোর্টের ফি দেড় হাজার টাকা থেকে বেড়ে আড়াই হাজার টাকা করা হয়েছে। ৬০ পাতার পাসপোর্টের ফি দু’হাজার টাকা থেকে বেড়ে সাড়ে তিন হাজার করা হয়েছে।
4
8
জরুরি ভিত্তিতে পাসপোর্ট পেতে তৎকাল পরিষেবার জন্যও দিতে হবে বেশি টাকা। ৩৬ পাতার ফি সাড়ে তিন হাজার থেকে বেড়ে পাঁচ হাজার এবং ৬০ পাতার ফি চার হাজার টাকা থেকে বাড়িয়ে ছ’হাজার করা হয়েছে।
5
8
পাসপোর্ট হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে নতুন পাসপোর্ট নেওয়ার খরচও বেড়েছে। ৩৬ পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে পাঁচ হাজার আর ৬০ পাতার ক্ষেত্রে ছ’হাজার টাকা। ৬০ পাতার পাসপোর্ট তৎকালে বদলাতে গেলে খরচ সাড়ে আট হাজার টাকা।
6
8
১৮ বছরের কম বয়সি অপ্রাপ্তবয়স্কদের জন্য ৩৬ পাতার নতুন বা রিইস্যু পাসপোর্টের সাধারণ ফি এখন ১৭৫০ টাকা। আগে এই ফি ছিল এক হাজার টাকা। তৎকাল পরিষেবায় একই পাসপোর্টের ফি তিন হাজার টাকা।
7
8
পাসপোর্টের নতুন ফি বাড়লেও নির্দিষ্ট ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় থাকছে। আট বছরের কম বয়সী শিশু এবং ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের নতুন পাসপোর্টের আবেদনে এই ছাড় প্রযোজ্য হবে। তবে রিইস্যু বা পুনরায় পাসপোর্ট তৈরির ক্ষেত্রে এই ছাড় মিলবে না।
8
8
শুধু পাসপোর্ট তৈরি বা রিনিউ নয়, পুলিশের ছাড়পত্রের শংসাপত্র (পিসিসি), বিভিন্ন পাসপোর্ট-সংক্রান্ত পরিষেবার ফিতেও পরিবর্তন এসেছে। নতুন কাঠামো অনুযায়ী পিসিসি বা সংশ্লিষ্ট কিছু পরিষেবার ফি ৭৫০ টাকা করা হয়েছে।