চোট পেয়ে পুরো মরশুমের জন্য ছিটকে যাওয়া আশিস রাইয়ের জায়গায় মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিয়েছেন আমে রানওয়াড়ে। তাঁর সঙ্গে সবুজ-মেরুনের চুক্তি ২০২৫-২০২৬ মরশুমের শেষ পর্যন্ত।
2
5
মহারাষ্ট্রের ফুটবলার আমে রানওয়াড়ে মূলত রাইট ব্যাক। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার যোগ দেওয়ায় সের্জিও লোবেরার দলের রক্ষণে শক্তি বেড়েছে। সের্জিও লোবেরার কোচিংয়ে এর আগে মুম্বই সিটি এবং ওড়িশায় খেলেছেন আমে।
3
5
মোহনবাগানে যোগ দেওয়ার পর এদিন প্রথমবার অনুশীলনে নামলেন রানওয়াড়ে। তাঁকে স্বাগত জানালেন সতীর্থরা। আইএসএল শুরুর আর বেশি দেরি নেই। তার আগে চূড়ান্ত প্রস্তুতি চালাচ্ছে সবুজ মেরুন ব্রিগেড।
এগিয়ে এসেছে আইএসএল। মেগা টুর্নামেন্টে ১৪ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্সের খেলা। সেই ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়ে যাচ্ছে। রবিবার রাত থেকেই তা বিক্রি শুরু হয়ে গিয়েছে সমর্থকদের জন্য।