ডিজিটাল যুগে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে নতুন মোবাইলের সিম কার্ড নেওয়া, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া কিংবা বিভিন্ন আর্থিক পরিষেবা গ্রহণ—প্রায় সব ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজন হয়।
2
15
কিন্তু আধারের ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে এই পরিচয়পত্রের অপব্যবহার এবং ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা। অসতর্কভাবে কোনও দোকানে আধার কার্ডের ফটোকপি জমা দেওয়া কিংবা ভুয়ো ওয়েবসাইটে বায়োমেট্রিক তথ্য দিয়ে ফেললে বিপদে পড়তে পারেন আপনিও। তবে আপনার আধার কার্ড কোথায়, কখন এবং কীভাবে ব্যবহার হচ্ছে, তা জানার সুযোগ রয়েছে আপনার হাতেই।
3
15
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার ব্যবস্থায় আধার ব্যবহার করে কোনও পরিষেবা গ্রহণের সময় একটি ডিজিটাল রেকর্ড তৈরি হয়। ওটিপি, আঙুলের ছাপ কিংবা চোখের মণির স্ক্যানের মাধ্যমে আধার যাচাই করা হলে সেই তথ্য জমা থাকে UIDAI-এর সিস্টেমে। এই রেকর্ডকেই বলা হয় Aadhaar Authentication History।
4
15
এই পরিষেবার মাধ্যমে গত ছয় মাসে আপনার আধার কার্ড ব্যবহার করে যতবার অথেন্টিকেশন বা পরিচয় যাচাইয়ের চেষ্টা হয়েছে, তার বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
5
15
কোন তারিখে, কত সময়ে এবং কোন পদ্ধতিতে আধার যাচাই করা হয়েছে, সেই তথ্যও পাওয়া যায়। ফলে আপনার অজান্তে কোথাও আধার ব্যবহার করা হয়েছে কি না, তা সহজেই বুঝতে পারবেন।
6
15
mAadhaar অ্যাপের মাধ্যমে কীভাবে দেখবেন আধারের ব্যবহার?এর জন্য প্রথমে নিজের স্মার্টফোনে গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে UIDAI-এর সরকারি mAadhaar অ্যাপ ডাউনলোড করুন। এরপর ধাপে ধাপে এই কাজগুলি করুন—
7
15
1. অ্যাপ খুলে নিজের আধার নম্বর লিখুন এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে যাচাই সম্পন্ন করুন।
8
15
2. ভবিষ্যতে নিরাপদে অ্যাপ ব্যবহারের জন্য একটি চার সংখ্যার গোপন পিন তৈরি করুন।
4. 'Security' বিভাগে গিয়ে 'Aadhaar Authentication History' অপশনটি নির্বাচন করুন।
11
15
5. এবার যে নির্দিষ্ট তারিখ বা সময়ের আধার ব্যবহারের তথ্য দেখতে চান, তা নির্বাচন করুন। স্ক্রিনেই দেখতে পাবেন সংশ্লিষ্ট অথেন্টিকেশনের বিবরণ।
12
15
সন্দেহজনক কিছু দেখলে অবিলম্বে কী করবেন? অথেন্টিকেশন হিস্ট্রি পরীক্ষা করতে গিয়ে যদি এমন কোনও তথ্য চোখে পড়ে, যা আপনি নিজে করেননি বা যার বিষয়ে কিছুই জানেন না, তাহলে দেরি না করে ব্যবস্থা নিন।
13
15
প্রথমেই UIDAI-এর টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৯৪৭-এ ফোন করে বিষয়টি জানান। পাশাপাশি mAadhaar অ্যাপের 'Biometric Lock' পরিষেবা ব্যবহার করে নিজের আঙুলের ছাপ এবং চোখের মণির তথ্য লক করে দিতে পারেন। এতে অনুমতি ছাড়া বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে আধার ব্যবহারের ঝুঁকি কমবে।
14
15
এছাড়াও আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার পরিবর্তে প্রয়োজন অনুযায়ী Masked Aadhaar ব্যবহার করুন। এতে আধার নম্বরের প্রথম আটটি সংখ্যা আড়াল থাকে, ফলে সম্পূর্ণ নম্বর অন্যের হাতে যাওয়ার ঝুঁকি কমে। অপরিচিত বা অননুমোদিত ব্যক্তি কিংবা দোকানে আধারের ফটোকপি দেবেন না।
15
15
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রয়োজন না থাকলে বায়োমেট্রিক তথ্য লক করে রাখুন। প্রয়োজনের সময় তা আনলক করে আবার ব্যবহার করতে পারবেন। নিয়মিত আধার অথেন্টিকেশন হিস্ট্রি পরীক্ষা করার অভ্যাস গড়ে তুললে প্রতারণার ঘটনা অনেক আগেই শনাক্ত করা সম্ভব।