ইন্ডিয়ান উইমেন্স লিগ টু-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুরন্ত জয় ইউনাইটেড কলকাতা এসসির। নভি মুম্বইয়ে গ্রুপ এ-র ম্যাচে আয়োজক স্পোর্টিং ক্লাব বেসেইমকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করল কলকাতার ক্লাব।
2
10
এই জয়ের সুবাদে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে জায়গা করে নিল তারা। অন্যদিকে, স্পোর্টিং ক্লাবকে এখন তাকিয়ে থাকতে হবে অন্য রানার্স আপ দলগুলির ফলাফলের দিকে।
3
10
ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ইউনাইটেড কলকাতা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালায় স্পোর্টিং ক্লাব। এক গোল শোধ করলেও কলকাতার দলের জয় আটকাতে পারেনি তারা।
4
10
ম্যাচের শুরু থেকেই মাঝমাঠে কামালা দেবীর নিয়ন্ত্রণে আক্রমণ সাজাতে থাকে ইউনাইটেড। দুই উইংয়ে নিতু লিন্ডা এবং প্রিয়া রুইদাসের গতিতে বারবার চাপে পড়ে স্পোর্টিং ক্লাবের রক্ষণ।
5
10
৪০ মিনিটের মাথায় প্রায় ২০ গজ দূর থেকে ইউকেএসসি ফ্রিকিক পেলে দুরন্ত ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন বালা দেবী। স্পোর্টিং গোলরক্ষক হৃতিক বংসোড়ে বলের লাইন বুঝে ওঠার আগেই গোল হয়ে যায়।
6
10
বিরতির আগে কামালা দেবীর একটি দুর্দান্ত থ্রু পাস ধরে দুই সেন্ট্রাল ডিফেন্ডারের মাঝখান দিয়ে বেরিয়ে যান অনিতা কুমারী। ঠান্ডা মাথায় গোলরক্ষকের বাঁ দিকে বল রেখে ব্যবধান বাড়ান তিনি।
7
10
দ্বিতীয়ার্ধে অনেক বেশি আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে স্পোর্টিং ক্লাব। বিশেষ করে অধিনায়ক আর্যা মোরে বাঁদিক দিয়ে একের পর এক আক্রমণ তৈরি করেন। ৫৭ মিনিটে রিবাহুনশিশার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
8
10
৬৩ মিনিটে স্পোর্টিংয়ের মিডফিল্ডার খুশবু সরোজ দূর থেকে জোরালো শট নিলেও তা আটকে দেন ইউনাইটেডের গোলরক্ষক বীথিকা রায়। চার মিনিট পরে বালা দেবীর শক্তিশালী শটও দ্বিতীয় চেষ্টায় ধরে ফেলেন হৃতিকা।
9
10
বেসেইমে একটানা আক্রমণের ফল মেলে ৮১ মিনিটে। বাঁদিক দিয়ে প্রায় ২৫ গজ এগিয়ে এসে ক্রস বাড়ান স্পোর্টিং অধিনায়ক আর্যা মোরে। বীথিকা বলের লাইন বুঝতে ভুল করায় সেই সুযোগ কাজে লাগিয়ে ডান পায়ে শটে বল জড়িয়ে দেন আর্যা। ব্যবধান কমে দাঁড়ায় ২-১।
10
10
শেষ দিকে সমতা ফেরাতে একের পর এক আক্রমণ করে স্পোর্টিং। কোচ মিচেল সিলভা দ্রুত কয়েকটি পরিবর্তন করেও দলের জন্য সমতা ফেরাতে পারেননি। চার ম্যাচে চারটি জয় এবং মোট ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে থেকে পরের পর্বে পৌঁছে গেল কলকাতার দল।