এলপিজি গ্যাস সিলিন্ডারের ওপর নির্ভরতা কমাতে পিএনজি সম্প্রসারণের পাশাপাশি ছোট ও মাঝারি আকারের সিলিন্ডারের ওপর জোর দিচ্ছে কেন্দ্র। সম্প্রতি পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে এলপিজি সিলিন্ডারের ঘাটতি দেখা দেয়।
2
9
ফলে এই বিকল্পগুলির প্রচার আরও বাড়ানো হয়েছে। বাজারে জনপ্রিয় 'ছোটু' সিলিন্ডারের পাশাপাশি এবার ইন্ডিয়ান অয়েল নিয়ে এসেছে 'মুন্না' গ্যাস সিলিন্ডার।
3
9
'মুন্না' সিলিন্ডারে মাত্র ২ কেজি রান্নার গ্যাস থাকে। মূলত যাঁরা কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে ভিন শহরে থাকেন এবং যাঁদের স্থানীয় ঠিকানার প্রমাণপত্র নেই- যেমন ছাত্রছাত্রী, রাস্তার ধারের বিক্রেতা বা প্রবাসীরা, তাঁদের জন্যই এই সিলিন্ডারটি বিশেষভাবে তৈরি।
4
9
এই সংযোগ নিতে কোনও ঠিকানার প্রমাণপত্র লাগে না, কেবল একটি পরিচয়পত্র জমা দিলেই চলে। বুকিংয়েরও কোনও ঝামেলা নেই। দেশের যেকোনও প্রান্ত থেকে এটি রিফিল করানো যায় এবং যেকোনও শহরে ব্যবহার করা সম্ভব।
5
9
ইন্ডেনের ডিস্ট্রিবিউটর ছাড়াও রিটেইল আউটলেট, নির্দিষ্ট মুদি দোকান বা স্থানীয় সুপারমার্কেটের মতো পয়েন্ট অফ সেলস থেকে এটি কেনা যাবে।
6
9
আরেকদিকে ইন্ডেন 'ছোটু' সিলিন্ডারে ৫ কেজি গ্যাস থাকে।'মুন্না'-র মতো এই সিলিন্ডার কেনার জন্যও কোনও ঠিকানার প্রমাণপত্রের প্রয়োজন হয় না।
7
9
একটি সরকারি পরিচয়পত্র জমা দিয়েই এটি পাওয়া যায়। সাধারণ গ্যাস সংযোগের মতো এর জন্য কোনও সিকিউরিটি ডিপোজিটও দিতে হয় না।
8
9
দেশের প্রায় প্রতিটি জেলাই এটি পাওয়া যায়। ডিস্ট্রিবিউটর বা নির্দিষ্ট কেন্দ্র থেকে হোম ডেলিভারির মাধ্যমেও এটি নেওয়া যায় (এক্ষেত্রে রিফিল প্রতি অতিরিক্ত ২৫ টাকা ডেলিভারি চার্জ দিতে হয়)।
9
9
সবচেয়ে বড় সুবিধা হলো, সিলিন্ডারটি ফেরত দিলে ব্যবহারের সময়কাল নির্বিশেষে নির্দিষ্ট ৫০০ টাকা রিফান্ড বা ফেরত দেয় ইন্ডিয়ান অয়েল।