মাটির তলা থেকে পুরনো লোহালক্কড় কুড়োতে কুড়োতে হঠাৎই হাতে এল মূল্যবান সোনা! আস্ত একটি সোনার তাল কুড়িয়ে পেয়ে রাতারাতি চমকে গেলেন অস্ট্রেলিয়ার এক ব্যক্তি। যার বাজারমূল্য প্রায় দেড় লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় যা ১ কোটি ৪২ লক্ষ টাকারও বেশি।
2
7
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের টিবুবুরা এলাকার কাছে মাউন্ট স্টুয়ার্ট স্টেশন। সেখানেই বেশ কিছুদিন ধরে মাটি খুঁড়ে জঞ্জাল পরিষ্কার করছিলেন ওই ব্যক্তি।
3
7
পুরনো পেরেক, ঘোড়ার নাল বা অব্যবহৃত বুলেটের খোল- মাটি খুঁড়ে একের পর এক এমন অপ্রয়োজনীয় জিনিসই বেরিয়ে আসছিল। কিন্তু মাটি খুঁড়ে একেবারে তল পর্যন্ত দেখার জেদ ছাড়েননি তিনি।
4
7
সেই কাজ করতে গিয়েই ধুলোবালির মধ্যে চোখে পড়ে এক চিলতে হালকা হলুদ আভা। প্রথমে গুরুত্ব না দিলেও কৌতূহলবশত তিনি আরও খুঁড়তে শুরু করেন। আর তাতেই যা বেরিয়ে এল, তা দেখে চোখ কপালে ওঠার জোগাড়!
5
7
মাটির গভীর থেকে উদ্ধার হয় আস্ত একটি সোনার তাল। অনেকটা গোলকের আকার নেওয়া ওই সোনার তালটির ওজন ১ কেজি ২০০ গ্রাম। এর সঙ্গে কিছুটা স্ফটিক মিশ্রিত থাকলেও, খাঁটি সোনা রয়েছে প্রায় ৯৪০ গ্রাম।
6
7
মাটি তোলার মুহূর্তেই ক্যামেরাবন্দি করা হয় সোনাটিকে। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়।
7
7
বিশেষজ্ঞদের মতে, এই সোনার তালটির ন্যূনতম মূল্য দেড় লক্ষ ডলার। এই অবিশ্বাস্য আবিষ্কারের পর সোনাটিকে ‘টিবুবুরা স্পাড’ বা ‘টিবুবুরার আলু’ নাম দিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বেশ চর্চা শুরু হয়েছে।