একসময়ে মোহনবাগানের বিরুদ্ধে দেখা হলেই হার হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের দস্তুর। কিন্তু তাঁর গেলেই বহু বহুদিন পর ইস্টবেঙ্গল জয় পেয়েছিল।
2
9
ডুরান্ড কাপের সেই ডার্বি নিশ্চয় ইস্টবেঙ্গল সমর্থকদের মনে রয়েছে। কার্লেস কুয়াদ্রাত কোচ হয়ে আসার পরে ইস্টবেঙ্গল ইতিহাসের গতিপথ বদলে গিয়েছিল।
3
9
তাঁর জন্যই আবার সুপার কাপ জিতে ফেরার পরের ডার্বিতে ড্র করতে হয়ে ইস্টবেঙ্গলকে। একটা সময়ে লাল-হলুদ ২-১ গোলে এগিয়েছিল। কিন্তু খেলার একেবারে শেষ লগ্নে নিজেদের বক্সের ভিতরে বল ধরেও তা বাইরে না পাঠানোয় মোহনবাগান সমতা ফেরায়। কুয়াদ্রাতেরও আর জেতা হয়নি সেই ডার্বি।
4
9
আর যে ডার্বিতে তাঁর গোলে ইস্টবেঙ্গল জিতেছিল, সেই গোলটাও ছিল দুর্দান্ত। ডান প্রান্ত ধরে বল নিয়ে দৌড়ে সামান্য কাচ করে ঢুকে বাঁ পায়ের শটে গোল করেন। বিশাল কাইথ শরীর ছুড়ে দিয়েও সেই শটের নাগাল পাননি।
5
9
তার পরে হারিয়েই গিয়েছিলেন তিনি। কিন্তু অস্কার ব্রুজোঁ জমানায় মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি গোল পান। আবার প্রচারের আলোয় ফিরে আসেন তিনি।
6
9
মুম্বইয়ের বিরুদ্ধে শেষ মুহূর্তে নন্দকুমারের করা গুরুত্বপূর্ণ গোলেই লক্ষাধিক লাল-হলুদ সমর্থকের মুখে ফুটে উঠেছিল হাসি।
7
9
ম্যাচের শেষ লগ্নে নন্দকুমার দুর্দান্ত ফিনিশ করেন।
8
9
একসময় যাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই নন্দকুমারই দলের ত্রাতা হয়েছিলেন।
9
9
নতুন মরশুমে নন্দকুমারের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল ইস্টবেঙ্গলের। ডার্বির গোলদাতা কলকাতা ছেড়ে যাচ্ছেন ওড়িশাতে।