দরজায় কড়া নাড়ছে নববর্ষ। এই বিশেষ দিনে, বিশেষ করে বছরের প্রথম দিনে একটু মিষ্টিমুখ না হলে হয়? মাখা সন্দেশ অনেকেরই পছন্দের। তবে এবার দোকান থেকে কিনে নয়। বাড়িতেই সহজে দোকান বা বিয়ে বাড়ি স্টাইলের মাখা সন্দেশ বানিয়ে নিন। ছবি: সংগৃহীত
2
9
মাখা সন্দেশ বানাতে তেমন বিশেষ কিছু লাগবে না। তিন লিটার দুধ, পাতিলেবু, ভিনেগার, নলেন গুড়, জাফরান, কাজু, কনডেন্সড মিল্ক, চিনি। ছবি: সংগৃহীত
3
9
এই সহজ জিনিসগুলো গুছিয়ে নিয়ে রান্নায় নেমে পড়ুন। সবার আগে একটি পাত্রে এক কাপ জল, দুই লিটার দুধ দিয়ে ভাল করে ফোটান। দুধ ফুটে উঠলে তাতে পাতিলেবুর রস এবং ভিনেগার দিয়ে দিন। ছানা কেটে যাবে এতে। ছবি: সংগৃহীত
4
9
এবার ভাল করে চিপে জল বের করে নিন ছানা থেকে। তারপর বেশ করে কয়েক বার জল দিয়ে ছানাটা ধুয়ে নিন। তারপর জল ঝরাতে রেখে দিন বেশ কিছুক্ষণ। ছবি: সংগৃহীত
5
9
জল ঝরে গেলে ছানাটা একটা প্লেটে নিয়ে নিন। এবার এটিকে বেশ অনেকক্ষণ ধরে মাখুন। দেখবেন যাতে কোনও রকম দলা না থাকে। একদম মিহি হয়ে যায়। ছবি: সংগৃহীত
6
9
এবার আবার একটা প্যান বসান ওভেনে। তাতে একটু ঘি দিয়ে আবার আধ লিটার দুধ দিয়ে দিন। ফুটে উঠলে তাতে এলাচ গুঁড়ো এবং স্বাদ মতো চিনি দিয়ে নাড়তে থাকুন। তাতে দিয়ে দিন অর্ধেক কাপ গুঁড়ো দুধ। ভাল করে মিশিয়ে নিন। ছবি: সংগৃহীত
7
9
এবার এতে মেখে রাখা ছানা দিয়ে দিন। একটু নাড়িয়ে নিয়ে সবটা ভাল করে মিশিয়ে নলেন গুড় দিয়ে দিন এক হাতা। ভাল করে মিশিয়ে নিন। নাড়তে থাকুন কিছুক্ষণ। ফের এক হাতা গুড় দিন। ছবি: সংগৃহীত
8
9
এবার যোগ করুন কনডেন্সড মিল্ক। মিশিয়ে নিয়ে একটি বাটিতে একটু জাফরান জলে গুলে সেটা ঢেলে দিন। দিয়ে নাড়িয়ে নামিয়ে নিন। ছবি: সংগৃহীত
9
9
যদি মনে করেন নলেন গুড়ের মাখা সন্দেশ নয়, এমন বানাবেন তাহলে গুড় দেবেন না। বাকি পদ্ধতি এক থাকবে। নামিয়ে নিয়ে একটি পাত্রে ঢেলে কাজু, জাফরান দিয়ে সাজিয়ে পরিবেশ করুন। ছবি: সংগৃহীত