অভিনেত্রী মৌনী রায় ও তাঁর স্বামী সুরজ নাম্বিয়ারের বিবাহবিচ্ছেদ হচ্ছে? এই নিয়ে তোলপাড় সমাজমাধ্যমে, বলিপাড়াতেও জোর গুঞ্জন শুরু হয়েছে তাঁদের নিয়ে।
2
9
সম্প্রতি দেখা গিয়েছে, ইনস্টাগ্রামে তাঁরা একে অপরকে আনফলো করেছেন। শুধু তাই নয়, মৌনী তাঁর প্রোফাইল থেকে সুরজের সঙ্গে থাকা সব ছবিও রাতারাতি মুছে ফেলেছেন।
3
9
তাঁদের এই রহস্যময় আচরণ দেখে অনুরাগীরা মনে করছেন যে, এই দম্পতির সংসারে হয়তো চিড় ধরেছে।
4
9
২০১৯-এ দুবাইয়ে মৌনী ও সুরজের প্রথম দেখা হয়েছিল। তিন বছর প্রেমের পর ২০২২ সালের জানুয়ারিতে গোয়ার একটি রিসোর্টে জাঁকজমকভাবে বিয়ে করেন তাঁরা।
5
9
মালয়লি ও বাঙালি, দুই রীতি মেনেই তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের চার বছর পর হঠাৎ কেন তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হল, তা নিয়ে নেটিজেনদের মধ্যে এখন ব্যাপক আলোচনা চলছে। তবে বিষয়টি নিয়ে মৌনী বা সুরজ কেউই এখনও পর্যন্ত মুখ খোলেননি।
6
9
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মৌনীর একটা ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে, যা দেখে নেটিজেনদের একাংশ মনে করেছিলেন, অভিনেত্রী সম্ভবত অন্তঃসত্ত্বা।
7
9
ওই ভিডিওতে দেখা গিয়েছিল, মৌনী একটা ঢিলেঢালা আনারকলি পরেছেন। তবে নেটিজেনদের নজর কেড়েছে তাঁর হাঁটার ভঙ্গি এবং ওড়না দিয়ে পেট বারবার ঢেকে রাখার প্রবণতা।
8
9
সেই সময় অনেকেই মন্তব্য করেছিলেন যে, মৌনী তাঁর 'বেবি বাম্প' আড়াল করার চেষ্টা করছেন। কয়েকজন অনুরাগী তো আবার আগাম শুভেচ্ছাও জানাতে শুরু করেছিলেন অভিনেত্রীকে।
9
9
কিন্তু এর মধ্যেই স্বামীর সঙ্গে দূরত্ব তৈরির ইঙ্গিত অভিনেত্রীর। যা নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।