সুদ ৭.৫%, টাকা হবে দ্বিগুণ, সরকারি এই প্রকল্পে বিনিয়োগ লাভজনক, জেনে নিন নিয়ম
নিজস্ব সংবাদদাতা
১ জুন ২০২৬ ১৯ : ৪২
শেয়ার করুন
1
12
টাকা নিরাপদে বিনিয়োগ করতে সকলেই চান৷ পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra বা KVP) এখনও বহু মানুষের কাছে অন্যতম জনপ্রিয় বিকল্প।
2
12
কেন্দ্র সরকারের এমন একটি সঞ্চয় প্রকল্প, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার বিনিয়োগ করা অর্থ প্রায় দ্বিগুণ হয়ে যায়।
3
12
বর্তমানে এই প্রকল্পে ৭.৫ শতাংশ হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দেওয়া হচ্ছে এবং মেয়াদ পূর্তির সময়সীমা ১১৫ মাস বা প্রায় ৯ বছর ৭ মাস।
4
12
কিষাণ বিকাশ পত্রে বিনিয়োগ করতে গেলে প্রথমেই নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে।
5
12
পোস্ট অফিস থেকে ফর্ম-এ সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি বা অন্য কোনও বৈধ পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণ জমা দিতে হয়।
6
12
বিনিয়োগকারী নগদ, চেক বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে টাকা জমা করতে পারেন।
7
12
সমস্ত নথি যাচাইয়ের পর পোস্ট অফিসের পক্ষ থেকে কিষাণ বিকাশ পত্রের সার্টিফিকেট বা ডিজিটাল প্রমাণপত্র দেওয়া হয়।
8
12
এই প্রকল্পে ন্যূনতম ১,০০০ টাকা বিনিয়োগ করা যায় এবং তার পরে ১০০ টাকার গুণিতকে যত খুশি বিনিয়োগ করা সম্ভব।
9
12
সবচেয়ে বড় সুবিধা হল, এখানে বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। ফলে বড় অঙ্কের অর্থও নিরাপদে রাখা যায়।
10
12
তবে বিনিয়োগের আগে কয়েকটি বিষয় জেনে রাখা জরুরি। কিষাণ বিকাশ পত্রে আয়কর আইনের ৮০সি ধারায় কোনও করছাড় পাওয়া যায় না। যে সুদ পাওয়া যায়, তা সম্পূর্ণ করযোগ্য।
11
12
বিশেষজ্ঞদের মতে, যাঁরা শেয়ার বাজারের ঝুঁকি নিতে চান না এবং নিশ্চিত রিটার্ন খুঁজছেন, তাঁদের জন্য কিষাণ বিকাশ পত্র একটি ভালো বিকল্প হতে পারে।
12
12
নিরাপত্তা, নির্দিষ্ট মুনাফা এবং সরকারি গ্যারান্টির কারণে এই প্রকল্পের জনপ্রিয়তা এখনও যথেষ্ট বেশি।