শুক্রবার দুপুর ৩টে থেকে ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো অ্যাপে ডার্বির টিকিট পাওয়া যাবে। সবচেয়ে কম দামের টিকিট ১৫০ টাকায় মিলবে। এরপর ধীরে ধীরে বাড়বে টিকিটের দাম।
2
7
বারাসতে প্রথম ডার্বি ঘিরে ইতিমধ্যেই টিকিটের হাহাকার জেলার ফুটবলপ্রেমীদের মধ্যে। দীর্ঘ প্রতীক্ষার পর বারাসতের মাটিতে প্রথমবার মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
3
7
আগামী ৭ সেপ্টেম্বর বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে হতে চলা এই ডার্বি ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। শহরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ৪ অন্যদিকে, আইএফএ-র পক্ষ থেকে এখনও টিকিট ছাড়া না হলেও, টিকিট পাওয়ার উৎসুক জেলার ক্রীড়াপ্রেমীরা। দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে থাকা বারাসত স্টেডিয়ামকে ডার্বির উপযোগী করে তুলতে শুরু হয় ব্যাপক সংস্কার। ফ্লাডলাইট, মাঠ, প্রেস বক্স, ভিআইপি রুম ও গ্যালারির একাধিক অংশ সংস্কার করা হয়েছে। প্রায় আট বছর পর গত আগস্টে এই মাঠে কলকাতা লিগের ম্যাচও হয়।
4
7
ডার্বির আগে আইএফএ সচিব অনির্বাণ দত্তের উপস্থিতিতে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও করেন বারাসতের বিজেপি বিধায়ক শঙ্কর চ্যাটার্জি। বৈঠকের পর স্টেডিয়ামের ফ্লাডলাইট পরীক্ষা করা হয়। পরীক্ষার পর ডার্বি ম্যাচ আয়োজনের জন্য ফ্লাডলাইট উপযুক্ত বলে সবুজ সংকেত মেলে।
5
7
দর্শকদের বিপুল ভিড়ের কথা মাথায় রেখে স্টেডিয়ামে চতুর্থ গেট তৈরির কাজ চলছে। পাশাপাশি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের জন্য আলাদা ব্লকের ব্যবস্থা করা হয়েছে। সংস্কার করা হয়েছে ভিআইপি গ্যালারিও। শুক্রবারের মধ্যেই বাকি কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
6
7
ম্যাচ ঘিরে নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাতেও বিশেষ নজর দিচ্ছে বারাসত জেলা পুলিশ। দর্শকদের নির্বিঘ্নে স্টেডিয়ামে প্রবেশ করানো, যান চলাচল স্বাভাবিক রাখা এবং দুই দলের খেলোয়াড় ও টিম বাসের নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা নেওয়া হয়েছে।
7
7
বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি বলেন, বারাসত স্টেডিয়ামকে খেলার উপযোগী করা এবং বিশেষ করে ডার্বি ম্যাচ আয়োজন করাকে তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। প্রথমবার বারাসতের মাটিতে ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথ ঘিরে তাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলার ফুটবলপ্রেমীরা।